× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মার্ভেলের নতুন সুপারহিরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৭ পিএম

মার্ভেলের নতুন সুপারহিরো

সারা দুনিয়ায় এখন সুপারহিরো সিনেমার জয়জয়কার। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও তাই একের পর এক সুপারহিরো ঘরানার সিনেমা নিয়ে ব্যস্ত। ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প : কোয়ান্টাম্যানিয়া’। ‘অ্যান্ট-ম্যান’ সিরিজের নতুন এ কিস্তিতে অভিষেক ঘটতে যাচ্ছে নতুন নায়িকার।

অবশ্য ইতোমধ্যে হলিপাড়ার যারা খোঁজখবর রাখেন, তাদের কাছে ক্যাথরিন নিউটন বেশ পরিচিত নাম। তিনিই মার্ভেল প্রযোজিত নতুন এ সিনেমায় সুপারহিরোর ভূমিকায় অভিনয় করবেন। তাই এক হিসেবে মার্ভেলের নতুন সুপারহিরো হতে যাচ্ছেন তিনি।

সিনেমার মুক্তি একদমই সন্নিকটে। তাই সম্প্রতি এই নায়িকা বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’এ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন ছবিটি নিয়ে তার স্বপ্নের কথা। ক্যাথরিন নিউটন বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মার্ভেলের সিনেমায় অভিনয় করার। একদিন মার্ভেলের সবচেয়ে বিখ্যাত সুপারহিরো হব, যদি দর্শক আমাকে সাপোর্ট দেন।’

ছবিতে ক্যাসি ল্যাংয়ের ভূমিকায় দেখা যাবে নিউটনকে। তবে মজার বিষয় হলো, পর্দার চরিত্রের সঙ্গে নিজের বেশ মিল খুঁজে পান এই অভিনেত্রী। তিনি জানান, ক্যাসি খুব ইমোশনাল মেয়ে। কিন্তু সে ধৈর্যশীল, স্বাধীনচেতা ও মানুষের উপকার করতে ভালোবাসে। সে সবসময় নিজের বাবাকে আইডল মনে করে। ব্যক্তিগতভাবে ক্যাসির সঙ্গে আমার অদ্ভুত মিল আছে। তাই চরিত্রটি করতে গিয়ে দারুণ আনন্দ পেয়েছি।

এদিকে ৮ ফেব্রুয়ারি ২৬ বছর বয়সে পা দিয়েছেন এই তারকা অভিনেত্রী। জন্মদিনে নিজের ভক্তদের কাছ থেকে উষ্ণ ভালোবাসা পেয়েছিন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানান নিউটন।

প্রসঙ্গত, বরাবরের মতো এবারও অ্যান্ট-ম্যান হিসেবে অভিনয় করছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা পল রুড। ওয়াস্প চরিত্রে থাকছেন এভানজিলিন লিলি। আর ক্যাং চরিত্রে দেখা যাবে জনাথন মেজরকে। এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন মিকাইল পিফার, মিখাইল ডগলাসসহ অনেকে। ছবিটির পরিচালনায় আছেন পেটন রিড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা