× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোকারের সঙ্গে রোমান্টিক লুকে দেখা দিলেন লেডি গাগা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৫ পিএম

জোকারের সঙ্গে রোমান্টিক লুকে দেখা দিলেন লেডি গাগা

বহুল আলোচিত সিনেমা ‘জোকার’ সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। এটি মুক্তি পাবে ‘জোকার : ফোলি এ ডিউক্স’ নামে। ইতোমধ্যে অনুরাগীরা জেনে গেছেন এ পর্বে থাকছেন পপস্টার অভিনেত্রী লেডি গাগা। 

সিনেমায় লেডি গাগার ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। নির্মাতা টোড ফিলিপস লুকটি প্রকাশ করেছেন। এরপর সেটি বেশ আলোচনায় এসেছে। ছবিতে জোকার চরিত্রের জোয়াকিন ফিনিক্সের সঙ্গে দেখা গেছে লেডি গাগাকে। দুজনই রক্তাক্ত। একে অন্যের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে আছেন।

ভালোবাসা দিবস উপলক্ষে লেডি গাগার ফার্স্ট লুকের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নির্মাতা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস ডে’।

‘জোকার : ফোলি এ ডিউক্স’-এ লেডি গাগা থাকছেন ‘হার্লে কুইন’ চরিত্রে। এই ছবিতে জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।

সিনেমার কিছু অংশের শুটিং আরখাম অ্যাসাইলামে করা হবে বলে জানা গেছে। 

‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালের ৪ অক্টোবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা