× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ ফেব্রুয়ারি দেখা যাবে ‘মাধবী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৭ পিএম

১৭ ফেব্রুয়ারি দেখা যাবে ‘মাধবী’

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘মাধবী। এটি পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। রচনা করেছেন নাইস নূর। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আদিল, বৃষ্টি ও তামুর।

টেলিছবিটির চিত্রনাট্যকার নাইস নূর বলেন, ‘ফেব্রুয়ারিতে কখনো আমার লেখা নাটক অন এয়ার হয়নি। এর কারণ বইমেলা। নিউজরুম আর বইমেলা নিয়েই আমার দৌড়াদৌড়ি ছিল। এবারই প্রথম একটা টেলিফিল্ম ফেব্রুয়ারিতে লিখেছি। কারওয়ান বাজারে ‘স্টুডিও মাধবী একটা আছে। নামটা ভালো লাগে আমার। তখনই মনে হয়ছিল এই নামে একটা নাটক লিখব।’ 

পরিচালক এহসান এলাহী বাপ্পী বলেন, ‘মাধবী ভিন্নধর্মী একটা গল্প। গ্রামীন পরিবেশে খুব সুন্দর লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি, দর্শকদের টেলিফিল্মটি ভালো লাগবে।’ 

‘মাধবী’ টেলিফিল্মটি চ্যানেল আইতে ১৭ ফেব্রুয়ারি দুপুর ২ টা ৩৫ মিনিটে  প্রচারিত হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা