× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন লুকে শহিদ কাপুর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম

নতুন লুকে শহিদ কাপুর

গত বছর শহিদ কাপুরকে সাউথ ফিল্ম জার্সির রিমেকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিনেমার মূল পরিচালক গৌতম তিননানুরি এটি হিন্দিতেও পরিচালনা করেন। এর প্রযোজনার সঙ্গে ছিলেন আমান গিল। ‘জার্সি’ বক্স অফিসে সাফল্য পায়নি আশানুরূপ।

তবে আবারও শহিদকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে চান আমান গিল। ইতোমধ্যে ওয়েব সিরিজ ‘ফার্জি’ দিয়ে ওটিটিতে অভিষিক্ত হয়েছেন শহিদ। সেটি বেশ আলোচনায় এনেছে অভিনেতাকে। এবার তিনি নতুন সিনেমাটিতে কাজ শুরু করতে যাচ্ছেন।

জান গেছে, শহিদ ইতোমধ্যে সম্মতি দিয়েছেন সিনেমাটির ব্যাপারে। নির্মাতারা শিগগিরই প্রি-প্রোডাকশনের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

বাস্তব জীবনের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে এ সিনেমা। তবে কার জীবনকাহিনির ওপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে, নির্মাতারা এবং শহিদ সবাই বিষয়গুলো আপাতত গোপন রাখছেন। কে হবেন সিনেমাটির নায়িকা, তা-ও এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি সিনেমার নামও চূড়ান্ত নয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা