× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমনের আয়োজনে শাওনের গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৪ পিএম

ইমনের আয়োজনে শাওনের গান

দেশের বিনোদন জগতের জনপ্রিয় নাম মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি শাওনের একাধিক পরিচয় রয়েছে। একাধারে তিনি নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও পরিচালক। প্রতিটি ক্ষেত্রেই তার সুনাম রয়েছে। তবে সবকিছু থেকেই কিছুটা দূরে সরে যাওয়া শাওন এবার নতুন একটি গান নিয়ে ফিরছেন। তবে গানটি তার নিজের নয়। পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ারের। তিনি নতুন করে গাইবেন।

গাজী মাজহারুল আনোয়ারের কোন গানে শাওন কণ্ঠ দেবেন, বিষয়টি এখনও নিশ্চিত করেননি তিনি। গানের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার নতুন একটি গান আসছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। কারণ যারা গানটির আয়োজন করেছেন, তাদের পক্ষ থেকে নিষেধ আছে গানের বিষয়ে যেকোনো তথ্য দেওয়ার ক্ষেত্রে।’

শাওনের এমন বক্তব্যের পর গানটির মিউজিক কম্পোজের দায়িত্বে থাকা ইমন শাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কম্পোজিশনে শাওন একটি গান গাইবেন। যেটি আইপিডিসির ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। যেখানে আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের বেশকিছু গান একত্র করে পরিবেশন করা হবে। গানের কাজ চলছে। তবে কবে নাগাদ গানটি মুক্তি দেওয়া হবে সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। আর গানটি আইপিডিসির ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।’

এর আগে শাওন নিজের নতুন গানের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাকে দেখা যায় রেকর্ডিং স্টুডিওতে কণ্ঠ দিচ্ছেন তিনি। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লেখেন,‘কিছু একটা ঘটিতেছে।’

আইপিডিসির হয়ে এর আগেও গানে কণ্ঠ দেন শাওন। অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি কাভার করেন তিনি। পরে গানটি নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েন দেশের জনপ্রিয় এই বিনোদন শিল্পী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা