× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এর বেশি ভালোবাসা যায় না’ গানের সিক্যুয়েল নিয়ে হাজির শফিক তুহিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০২ পিএম

‘এর বেশি ভালোবাসা যায় না’ গানের সিক্যুয়েল নিয়ে হাজির শফিক তুহিন

জনপ্রিয় গীতিকার সুরকার ও গায়ক শফিক তুহিন। ১৩ বছর আগে তার গাওয়া ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এবার তিনি প্রকাশ করলেন এই গানটির সিক্যুয়েল। 

সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে। 

এবারের গানটির নাম রাখা হয়েছে ‘ভালোবাসি বড় ভালোবাসি’। গানটির কথা-সুর রচনা করেছেন শফিক তুহিন নিজেই। সংগীতায়োজন করেছেন আলভী। আর ভিডিও পরিচালনায় ছিলেন চন্দন রয় চৌধুরী। গানটিতে মডেল হয়েছেন আসিফ খান ও আনিকা হায়াত। 

এ সম্পর্কে শফিক তুহিন বলেন, ‘১৩ বছর আগে মুক্তি পাওয়া ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটি শ্রোতারা সাদরে গ্রহণ করেছিলেন। গানটি এখনো সমান জনপ্রিয়। সে সময় যাদের বয়স ছিল ২০ তাদের এখন ৩৩, যাদের ছিল ৩০ তাদের ৪৩। তাই এই গানটির যেন আবারো সবার হৃদয়ে নাড়া দিয়ে যায় সে কারণে গানটি করা। তাছাড়া শ্রোতাদেরও অনুরোধ ছিল গানটির সিক্যুয়াল করার। গানটির পুরোটাই নতুন, কেবল ‘ভালোবাসি বড় ভালোবাসি’ লাইনটি ছাড়া। আমার বিশ্বাস আবার সবাই গানটি শুনে নস্টালজিয়া হবে। ফিরে যাবে ১৩ বছর আগে। অথবা নতুন প্রেমিক যুগল ভালোবাসায় ভাসবে গানটির মাধ্যমে।’

ভালোবাসা দিবসের আমেজে প্রকাশিত গানটি শ্রোতারা পছন্দ করবেন বলে প্রত্যাশা শফিক তুহিনের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা