× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পরাণ’ সিনেমা নিয়ে নাটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৫ পিএম

‘পরাণ’ সিনেমা নিয়ে নাটক

গত বছর ১০ জুলাই মুক্তি পায় সিনেমা ‘পরাণ’। রাজ-মিম-ইয়াশ অভিনীত এই ছবিটি এরমধ্যে সুপারহিট তকমা অর্জন করে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনপ্রিয় হয়েছে সিনেমাটির গানও।

এবার সেই সিনেমাকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’! সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। আর এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’’ 

জোভান বলেন, ‘নাটকের গল্পটি বেশ ভিন্ন। জাকারিয়া সৌখিন ভাই যত্ন নিয়ে নাটক লেখেন ও পরিচালনা করেন। তারসঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। তার পরিচালনায় আরেকটি ভালো কাজের সঙ্গী হলাম।’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘মনজুড়ে’ নাটকটি দেখা যাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা