× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আঞ্চলিক গান দিয়ে আজ থেকে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম

আঞ্চলিক গান দিয়ে আজ থেকে শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজন

ব্রাজিল, পাকিস্তান, ভারত ও ফিলিপাইনের পর ২০২২ সালে বাংলাদেশে যাত্রা করে ‘কোক স্টুডিও’র বাংলা ভার্সন। ওই বছরের ২৩ ফেব্রুয়ারি ইউটিউবভিত্তিক এ আয়োজনের প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশ পায়। বাংলাদেশের শ্রোতাদের জন্য কোক স্টুডিওর গান ভিন্নরকম আলোড়ন তোলে। নানান আমেজের গানের সঙ্গে বৈচিত্র্যময় সুর ও বাদ্যযন্ত্রের ফিউশনে মুগ্ধতা ছড়িয়েছে।

সেই রেশ নিয়ে আবারও শুরু হচ্ছে কোক স্টুডিওর নতুন সিজন। জানা গেছে, আজ বিশ্ব ভালোবাসা দিবসে তিন অঞ্চলের ভাষার গান দিয়ে শুরু হবে নতুন সিজন। এটি সম্পূর্ণ মৌলিক গান শিরোনাম ‘মুড়ির টিন’। চট্টগ্রামের ভাষার গানটির সঙ্গে শ্রোতারা মুগ্ধ হবেন সিলেট ও খুলনার ভাষায় র‍্যাপের তালে তালে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ, পল্লব ও তৌফিক।

গেল ৩১ জানুয়ারি দ্বিতীয় সিজনের লোগো উন্মোচন করে কোক স্টুডিও বাংলার পেজ থেকে বলা হয় ‘অনেক অপেক্ষার পর আমরা আবার আসছি নতুন সিজন নিয়ে, নতুন গানের সঙ্গে। রেডি তো দ্বিতীয় সিজনের জন্য?’ এরপর ১ ফেব্রুয়ারি একটি পারফরম্যান্সের ছোট্ট অংশ প্রোমো হিসেবে প্রকাশ করা হয়েছে। তাতে বিভিন্ন বাদ্যযন্ত্রশিল্পীর সঙ্গে এক ঝলক দেখা গেছে অর্ণবকে। কোক স্টুডিও বাংলার এই সিজনেও সংগীত প্রযোজক হিসেবে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব। তবে বিভিন্ন গানে আলাদা মিউজিক কম্পোজার থাকবেন।

আরও জানা গেছে, এবারের সিজনে মোট ১৩টি গান থাকবে। তার মধ্যে বিশেষ চমক নিয়ে আসবেন রুনা লায়লা। তিনি ফিউশন আর নানানরকম বাজনার তালে গাইবেন তার কালজয়ী ‘মাসকালান্দার’ গানটি।

এ ছাড়া এবার রোমান্টিক মুডের একটি গান নিয়ে হাজির হবেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক দম্পতি। থাকবে প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদীর, ইমন চৌধুরী, মেঘদলের গান।

কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে এবারের সব গান। পাশাপাশি প্রতিটি গান দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়ও।

ইতোমধ্যে ফেসবুক পেজ থেকে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রোমো প্রকাশ করা হয়েছে, যা বেশ আগ্রহ তৈরি করেছে এ দেশের শ্রোতাদের মধ্যে। সবাই অপেক্ষা করে ছিলেন আরও একবার জনপ্রিয় সব শিল্পীর কণ্ঠে মেতে উঠবেন বলে। আজ শেষ হবে সেই অপেক্ষার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা