× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২১ কোটির বিনিময়ে শাহরুখের সিনেমায় বিজয় সেতুপতি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২ ১২:৫৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২২ ১৩:৫৮ পিএম

২১ কোটির বিনিময়ে শাহরুখের সিনেমায় বিজয় সেতুপতি

দীর্ঘদিন পর সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একের পর এক সিনেমা শুরু করছেম তিনি। তার মধ্যে 'জওয়ান' আসন্ন চলচ্চিত্রগুলির মধ্যে একটি যা সকলকে আগ্রহী করে তুলেছে। ছবিটি দিয়ে শাহরুখ খান প্যান-ইন্ডিয়ার জগতে প্রবেশ করতে যাচ্ছেন।

এ ছবিতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের বহুমুখী অভিনেতা বিজয় সেতুপতি। তার অন্তর্ভুক্তির মাধ্যমে এই সিনেমাটির ক্রেজ এখন দ্বিগুণ হয়েছে।

এদিকে ভারতীয় গণমাধ্যম কইমইডটকম জানাচ্ছে, 'জওয়ান' ছবিতে যুক্ত হওয়ার জন্য ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন বিজয়। ছবিটিতে অভিনয়ের জন্য বিজয়কে ২১ কোটি রুপি দিতে যাচ্ছেন শাহরুখ।

অতীতে শাহরুখ অনেক প্রশংসা করেছেন বিজয়ের। একজন সংগ্রামী শিল্পী এবং দুর্দান্ত অভিনেতা হিসেবে বিজয়কে পছন্দ করেন তিনি। 

এই দুই তারকাকে এক সিনেমায় দেখার অপেক্ষায় ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতের সিনেমাপ্রেমীরা। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন বিজয়। 'জওয়ান'র জন্য ৬ কোটি বাড়িয়ে ২১ কোটি দেয়া হবে তাকে। 

পিংকভিলার তথ্য দিয়ে কইমই বলছে, 'জওয়ান' সিনেমায় বিজয়কে খল চরিত্রে দেখা যাবে। যেখানে নায়ক হিসেবে থাকবেন শাহরুখ।

এটলি পরিচালিত সিনেমাটি আগামী বছরের ২ জুন মুক্তি পাওয়ার কথা৷ 

প্রবা/এলএ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা