× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩৬ পিএম

শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’। ১৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে মার্চের তিন তারিখ। উৎসব-স্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

উক্ত আয়োজন উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে প্রদর্শিতব্য চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকুশলী এবং দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্যবৃন্দকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী ও সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে মতবিনিময় সভা শেষে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে আয়োজন সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে আয়োজক কমিটি।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা