× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'রঙিন কাঁচের দরজা’ নিয়ে আসছেন মাহতিম সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০০ পিএম

'রঙিন কাঁচের দরজা’ নিয়ে আসছেন মাহতিম সাকিব

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী মাহতিম সাকিব। মাঝে মধ্যেই নতুন গান প্রকাশ করেন তিনি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘রঙিন কাঁচের দরজা’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন এই সংগীতশিল্পী। 

এর কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজন করেছেন অপু রায়হান।

গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। ঢাকার বিভিন্ন অভিজাত লোকেশনে মিউজিক্যাল ফিল্মটি শুটিং করা হয়েছে। 

মিউজিক্যাল ফিল্মটিতে মডেল হয়েছেন জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝেনা’ গানের মডেল তারেক জামান তাঞ্জ এবং জনপ্রিয় ‘বেইমান’ গানের মডেল আদিবা। 

একটা ছেলের প্রথম দেখায় একটা মেয়েকে ভালোলাগা এবং তাদের কাছে আসার গল্পে নির্মাণ করা হয়েছে গানটি। ভালোবাসা দিবসে ‘চ্যানেল এইম এম’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

গানটি সম্পর্কে মাহতিম সাকিব বলেন, ‘নিপু ভাইয়ের কথা ও সুরে নতুন একটি রোমান্টিক মৌলিক গান করেছি। সেটা ভালোবাসা দিবসে আসছে। গানের কথাগুলো শুনেই ভালো লেগেছে। আশাকরি শ্রোতামহলের কাছে গানটি ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা