× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্নিয়ার নতুন গান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৭ পিএম

কর্নিয়ার নতুন গান

আসছে ভালোবাসা দিবসকে ঘিরে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘পাওয়ার ভয়েজ’খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গানটি গাওয়ার পাশাপাশি এর ভিডিওতেও দেখা যাবে তাকে। ‘মাঝে মাঝে’ শিরোনামের গানটি লিখেছেন শিমুল এসবি।

সুর ও সংগীত পরিচালনা করেছেন এপি শুভ। কর্নিয়ার সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন শুভ। সম্প্রতি মানিকগঞ্জে শুটিং হয়েছে গানটির। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।

‘মাঝে মাঝে’ গানটি নিয়ে কর্নিয়া বলেন, ‘অনেক দিন আগেই পরিকল্পনা করেছিলাম ভালোবাসা দিবসে ভালোবাসাময় একটি গান শ্রোতাদের উপহার দিতে। গানটির কথার মধ্যে দুটি ছেলে-মেয়ের ভালো লাগার অনুভূতির গল্প উঠে আসবে। ভালোবাসার গান, তাই ভিডিওতে অনেক ফুলের ব্যবহার করা হয়েছে। ভিন্নতা আনার চেষ্টা থেকে আমরা চেয়েছি নতুন কোনো মডেল না নিয়ে নিজেরাই এতে মডেল হব। তাই যন্ত্রশিল্পীসহ আমরা নিজেরাই গানের মডেল হয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’ভালোবাসা দিবসে কর্নিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ হবে বলে জানা গেছে।

এ ছাড়া সম্প্রতি কর্নিয়া কণ্ঠ দিয়েছেন সাজ্জাদ খান পরিচালিত ‘কাঠগোলাপ’ সিনেমার টাইটেল গানে। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা