× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে পূর্ণিমা-ফেরদৌসের সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

ঈদে পূর্ণিমা-ফেরদৌসের সিনেমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমা। ‘মধু পূর্ণিমা’সহ বেশ কিছু সিনেমা তারা উপহার দিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তাদের বেশ ক’টি সিনেমা। তাদের একটি ‘আহারে জীবন’। এ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন পূর্ণিমা।

সিনেমাটির নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছেন, এবারের রোজার ঈদে ‘আহারে জীবন’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। সঙ্গে ফেরদৌস।

নির্মাতা ছটকু আহমেদ বলেন, ‘আহারে জীবনের কাজ অল্প কিছু বাকি আছে। শিগগিরই সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেব। আশা করছি, আগামী ঈদে সিনেমাটি হলে গিয়ে দেখতে পারবেন দর্শকরা।’ 

এই খবরে উচ্ছ্বসিত পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই গুণী চলচ্চিত্র নির্মাতা। তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন। অবশেষে তার নির্দেশনায় ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করা হলো। আশা করছি, দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাব।’

ফেরদৌস বলেন, ‘ছটকু আহমেদের সিনেমা দিয়ে বাংলাদেশের প্রথম একক সিনেমায় অভিষেক হয় আমার। ‘বুকের ভেতর আগুন’ নামের সেই সিনেমাটি আজও অনেকের প্রিয়। আবারও প্রিয় পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি পূর্ণিমার সঙ্গে আমার এই সিনেমাটি ভালো লাগবে দর্শকের।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা