× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙা প্রেম লাগল জোড়া!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৭ পিএম

ভাঙা প্রেম লাগল জোড়া!

বলিউডপাড়ায় একটা সময় অন্যতম আলোচিত জুটি ছিল সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ‘লাভ আজ কাল’ সিনেমার সেটে প্রেমটা শুরু হলেও টেকেনি বেশিদিন। গুঞ্জন আছে, ছবি মুক্তির আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। মাঝে একে-অন্যের প্রসঙ্গ উঠলেই এড়িয়ে যেতেন। তবে কফি উইথ করনে গত বছর ফাঁস হয়ে যায় প্রেমটা সত্যি হয়েছিল। আজকাল কোথাও দেখা হলে বেশ হেসে হেসেই গল্প করেন তারা। ফলে ভাঙা প্রেম জোড়া লাগছে কি না এ নিয়ে একটা সন্দেহ তৈরি হয় অনুরাগীদের মনে।

সম্প্রতি এক ফ্যান পেজ থেকে সারা আর কার্তিকের বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যায়, ‘ভুলভুলাইয়া ২’ নায়ক পরে আছেন নীল এবং সাদা চেক একটি শার্ট, চোখে সানগ্লাস। আর সারা সাদা রঙের ক্রপটপ পেয়ার করেছেন কালো ব্রালেটের সঙ্গে। ছবিতে একে-অন্যের দিকে বেশ হাসিমুখেই তাকিয়ে থাকতে দেখা গেল।

ভক্তদের সারা-কার্তিকের রসায়ন বেশ পছন্দ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন কমেন্টে লেখেন, ‘আমার মনে হয় ওদের ঝগড়া মিটিয়ে একে-অন্যের কাছে ফিরে আসা উচিত। দেখলেই মনে হয় রাব নে বানা দে জোড়ি।’ আরেকজন লিখলেন, ‘ওরা একে-অন্যের সঙ্গে কত কমফোর্টেবল। কিছু কিছু সম্পর্ক বোধ হয় এরকমই হয়।’

বলিউডে প্রেম ভাঙার পর বন্ধুত্বের গল্প নতুন কিছু নয়। রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন, সালমান খান-ক্যাটরিনা কাইফ থেকে অনেক তারকার প্রেম শেষ পরিণতি পায়নি। সারা-কার্তিক সে পথেই হাঁটবেন, নাকি ভাঙা প্রেম জোড়া লাগিয়ে বসেন তা সময়ই বলবে।

মাস কয়েক আগে কার্তিককে প্রেম-বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে বলে বসেন, ‘আমার মা চান আমি আগামী তিন-চার বছর মন দিয়ে কাজ করি। মা চান না আমার মনোযোগ অন্য কোথাও যাক। আমারও সব ফোকাস এখন ক্যারিয়ারে। কপাল ভালো, পরিবারের কোনো চাপ নেই আমার ওপর বিয়ে করার। তবে হ্যাঁ, জীবনে ভালোবাসার জায়গা অবশ্যই আছে।’

অন্যদিকে সারা আলি খান নাকি প্রেম করছেন ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদের গুঞ্জন বিটাউনে ছড়িয়ে পড়েছে। কারণ শুভমনকে প্রায়ই শচীনের মেয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ঘুরতে দেখা যায়। তাই প্রপোজ ডেতে সারা ও কার্তিকের ছবি দেখে তাদের ভাঙা প্রেম জোড়া লাগার বিষয়টি কিছুটা হলেও আঁচ করা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা