বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২২ ১৪:৪৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২২ ১৬:২৯ পিএম
প্রযোজনায় অভিষেক ঘটতে চলছে বলি অভিনেত্রী কারিনা কাপুর খানের। হনসল মেহতা পরিচালিত নতুন ছবিতে কারিনা অভিনয়ও করবেন।
গত শনিবার নেটমাধ্যমে ছবি পোস্ট করে নতুন কাজের ঝলক ভাগ করে নিলেন করিনা। তাতে দেখা যায়, নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত কারিনা কাপুর খান। পরিচালকের নাম তাতে স্পষ্ট দেখা যাচ্ছে—হনসল মেহতা। কিন্তু ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া বোঝার উপায় নেই। তার ওপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ এবং ‘মার্ডার’।
শনিবার নেটমাধ্যমে ছবিটি পোস্ট করেছেন করিনা। ভাগ করে নিয়েছেন তার নতুন কাজের ঝলক।
জানা যাচ্ছে, করিনা নিজেই এ ছবির প্রযোজক। এই প্রথম প্রযোজনায় পা রাখছেন তিনি।
তবে কিছুদিন আগেই নির্মাতা হনসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তার একপাশে ছিলেন কারিনা, অন্যপাশে একতা কাপুর। তার নিচে হনসল লিখেছিলেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছি।’
শনিবার কারিনার ভাগ করে নেওয়া ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে বলে অনুমান ভক্তদের।
প্রবা/এসএস/জেআই