× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজিকা আমিনকে নিয়ে শুটিং করতে অস্ট্রেলিয়ায় রাশেদ সীমান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০০ পিএম

তানজিকা আমিনকে নিয়ে  শুটিং করতে অস্ট্রেলিয়ায় রাশেদ সীমান্ত

সাত পর্বের একটি ধারাবাহিক এবং দুটি একক নাটকে অভিনয়ের জন্য এখন অস্টেলিয়া অবস্থান করছেন সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা নাটক দুটি পরিচালনা করছেন আল হাজেন। রাশেদ সীমান্ত’র সঙ্গে নাটকগুলোতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। 

দেশীয় অভিনেতা অভিনেত্রী ছাড়াও অন্তত ২০ জন বিদেশি শিল্পীর অভিনয় করার কথা রয়েছে বলে মুঠোফোনে জানালেন পরিচালক আল হাজেন। পরিচালক বলেন, ‘‘অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশেও শুটিং হবে এ নাটক দুটির। ৭ পর্বের নাটকটির নাম ‘হাবুর স্কলারশিপ’ আর একক নাটক দুটি হলো- ‘কন্ট্যাক্ট ম্যারেজ-১’ ও ‘কন্ট্যাক্ট ম্যারেজ-২’।’’

অভিনেতা রাশেদ সীমান্ত বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দেশে নাটকের শুটিং করছি তা খুবই আনন্দের। সুন্দর লোকেশন। নাটকের গল্পগুলোও অসাধারণ। সবচেয়ে ভালো লাগছে প্রবাসী বাঙালিদের আতিথেয়তা। তারা যে আমার নাটক দেখেন, আমাকে এত পছন্দ করেন এ দেশে না এলে বুঝতেই পারতাম না। আমাকে এক নজর দেখার জন্য নানা প্রান্ত থেকে তারা ছুটে আসছেন। তাদের এ ভালোবাসার কথা আমি মনে রাখব অনেকদিন।’   

‘হাবুর স্কলারশিপ’ নাটক নিয়ে বলতে গিয়ে লেখক টিপু আলম মিলন বলেন, ‘নাটকে দেখা যাবে গ্রামের অত্যন্ত সহজ-সরল কিন্তু মেধাবী ছেলে হাবিবুর রহমান স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পায়। যে ছেলে কোনদিন এর আগে ঢাকার শহরেই আসেনি সে পড়ালেখা করতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। সহজ সরল হওয়াতে অস্ট্রেলিয়া পৌঁছানো পর্যন্ত নানা ধরনের হাস্যকর ঘটনার জন্ম দেয় হাবিবুর রহমান। 

এদিকে মারজান ধনীর দুলালী, সেও একই ফ্লাইটে অস্ট্রেলিয়া যায় পড়ালেখা করতে একই ইউনিভার্সিটিতে। মারজান অবাক হয় এত বোকা একটি ছেলে কিভাবে এত বড় ইউনিভার্সিটিতে সুযোগ পেল? শুরু হয় হাবু এবং মারজানের অস্ট্রেলিয়ান জীবন। সে এক শিহরণ জাগানিয়া রোমাঞ্চকর কাহিনী। নাটকটি দেখলে মানুষ সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে বলে আমার বিশ্বাস।’

‘কন্ট্যাক ম্যারেজ’ নাটক নিয়ে টিপু আলম মিলন আরো বলেন, নাটকটি মূলত যে সমস্ত প্রবাসী উন্নত দেশে গিয়ে পাসপোর্টের আশায় কন্ট্যাক্ট ম্যারেজ করে তাদের গল্প। এরকমই একজন বাংলাদেশী যুবক মোকসেদ এক আফ্রিকান বংশোদ্ভূত মহিলাকে  কন্ট্যাকে বিয়ে করে বিপদে পড়ে যান। পাসপোর্টের জন্য মরিয়া মোকসেদ অন্যদিকে আফ্রিকান বংশোদ্ভূত নাইটেঙ্গেল তার কাছে চুক্তির বাইরে অনেক টাকা দাবি করে বসেন, ফলে ঘটতে থাকে নানা রকম অপ্রীতিকর ঘটনা। 

কন্ট্যাক্ট ম্যারেজ আসলে এক মরীচিকা! কন্ট্যাক্ট ম্যারেজ করে যারা বিদেশে পাড়ি জমানের জন্য মরিয়া, নাটকটি তাদের সচেতন করবে বলে আমার বিশ্বাস। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা