× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংগীতজীবনের ২০ বছর পূর্তিতে তাহসান গাইবেন ২০ গান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩১ পিএম

 সংগীতজীবনের ২০ বছর পূর্তিতে তাহসান গাইবেন ২০ গান

তাহসান রহমান খান। একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। তবে তিনি বাংলা গানের জগতেই বেশি জনপ্রিয়। গানের ক্যারিয়ারে ২০ বছর পূর্তি উপলক্ষে শুরু হতে যাচ্ছে ফ্রেশ প্রিমিয়াম টি-এর মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফ্রেশ সাউন্ড’। যেটি আয়োজন করেছেন দেশের স্বনামধন্য চায়ের ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি। 

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফ্রেশ।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্রেশ সাউন্ড’ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করবে। চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’ আয়োজনে তাহসান খান সংগীতজীবনের ২০ বছর পূর্ণ করবেন।

এদিকে, তাহসান ২০ বছর পূর্তিতে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, 'বিশ বছরের বিশ গান নিয়ে আসছি তোমাদের শহরে…

আমার পৃথিবী, এখনো, প্রার্থনাদ, ঈর্ষা, অপমিত, কিছু শিহরণ, প্রেম তুমি, ছুঁয়ে দিলে মন, কেন হঠাৎ এলে, কতদূর, যত ভুল, কেউ না জানুক, কে আঁকে অন্য ছবি, প্রেমাতাল, আমি সেই সুতো, হঠাৎ এসেছিলে, কে তুমি, প্রত্যাবর্তন, আলো আর সেই তুমি কে! 

দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম'

জানা গেছে, এ কনসার্টে তাহসান তার বিখ্যাত সব গান গাইবেন। কনসার্টের চমক হিসেবে ফেসবুকে ’সেই তুমি কে?’- গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন। তিনি সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার।

উল্লেখ্য, গত ২ বছর ধরে তাহসান ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে কাজ করেছেন। ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে রিলিজ হয়েছে ‘সেই তুমি কে?’ গানটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা