× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের বিশেষ আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৮:২৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৯:০৭ পিএম

৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম

৩৬ বছর পূর্তিতে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম

৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, প্রকাশনা এবং সম্মাননা প্রদানসহ ২ দিনব্যাপী অনুষ্ঠান হবে।

এই বছর সম্মাননা (মরণোত্তর) পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। গত ১৩ আগস্ট তারেক মাসুদের মৃত্যুবার্ষিকীতে তার মা নুরুন্নাহার মাসুদ ও সহধর্মিণী ক্যাথরিন মাসুদের হাতে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।

জাতীয় চিত্রশালার সামনে শনিবার (২৭ আগস্ট) বিকাল ৩ টায় জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বিকেল ৪টায় থাকবে তিন যুগ বয়সী বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রথম যুগের (১৯৮৬-১৯৯৮) সংকলনের প্রকাশনা উৎসব ও স্মৃতিচারণ।

সন্ধ্যা ৬টায় তারেক মাসুদকে (মরণোত্তর) সম্মাননা প্রদান উপলক্ষ্যে প্রসূন রহমানের প্রামাণ্য চলচ্চিত্র ফেরা প্রদর্শিত হবে।

সন্ধ্যা ৭টায় থাকছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদস্যদের নির্মিত সমকালীন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনে ৬টি শর্ট ফিকশন এবং ২টি শর্ট ডকুমেন্টারি প্রদর্শিত হবে। শর্ট ফিকশনগুলো হচ্ছে ধড় (২৬ মিনিট) পরিচালক: আকা রেজা গালিব, দ্য লাস্ট পোস্ট অফিস (১৭ মিনিট) পরিচালক: অং রাখাইন, রিভোল্ট (৮ মিনিট) পরিচালক: অপরাজিতা সংগীতা, চক্রবুহ্য (৮ মিনিট) পরিচালক: লাবণী আশরাফি, পূর্ণগ্রাসের কাল (৩০ মিনিট) পরিচালক: জায়েদ সিদ্দিকী, ঘ্রাণ (২৭ মিনিট) পরিচালক: কামরুল আহসান লেনিন এবং শর্ট ডকুমেন্টারিগুলো হচ্ছে- হাউজ অফ লাইট (১৬ মিনিট) পরিচালক: মাহমুদ হাসান কায়েশ, জামদানী (৩ মিনিট) পরিচালক: জুবায়ের রায়হান।

২৮ আগস্ট ২০২২ রবিবার দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে দিনব্যাপী ‘সাম্প্রদায়িকতা প্রতিরোধে চলচ্চিত্র’ শীর্ষক স্বাধীন ধারার চলচ্চিত্র প্রদর্শনী। সকাল ১১টায় প্রদর্শিত হবে তারেক মাসুদের ‘রানওয়ে’, বিকেল ৩টা তানভীর মোকাম্মেলের 'চিত্রা নদীর পারে' ও সন্ধ্যা ৭টায় আকরাম খানের 'খাঁচা'।

বিকেল ৫টায় 'বাংলাদেশি নারী নির্মাতাদের চলচ্চিত্রে নারী' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এল. অপু রোজারিওর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন চলচ্চিত্র নির্মাতা লাবনী আশরাফি এবং পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সংগীতা। সেমিনারে আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র পরিচালক শামীম আখতার, প্রামাণ্যচিত্রকার ফৌজিয়া খান, চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন এবং প্রামাণ্যচিত্রকার মানজারে হাসীন মুরাদ।

উল্লেখ্য, বিকল্পধারার চলচ্চিত্র নির্মাণ এবং দেশব্যাপী বিকল্পভাবে চলচ্চিত্র প্রদর্শনের লক্ষ্য নিয়ে আজ থেকে ৩৬ বছর আগে ২৪ আগস্ট ১৯৮৬ সালে জন্ম হয়েছিলো 'বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম'-এর। নিয়মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশের ৫৬ জেলার ২৫০ উপজেলায় গড়ে উঠেছিল ফোরামের বিকল্প প্রদর্শনের নেটওয়ার্ক।

বাংলাদেশে প্রথমবারের মত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও উদ্যোক্তা বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ১৯৮৮ সাল থেকে দুই বছর অন্তর 'আন্তর্জাতিক স্বল্প এবং মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব' এখনও অব্যাহত আছে।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের দাবির মুখে ফোরাম আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিল্ম ইন্সটিটিউট গঠন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারী অনুদান চালু করার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে তা বাস্তবায়িত হয়েছে।

স্বৈর শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা গণ-আন্দোলনেও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সক্রিয় ভূমিকা রেখেছে। এছাড়া সবসময় মৌলবাদবিরোধী অবস্থান এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।

চলচ্চিত্র নির্মাণ বিষয়ে প্রশিক্ষণ, নির্মাণ সহায়তা প্রদান, বিশ্বের বিকল্প চলচ্চিত্র নির্মাতাদের সাথে যোগাযোগ স্থাপন করা, চলচ্চিত্র বিষয়ে মানসম্পন্ন প্রকাশনা ইত্যাদি বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ; যা এখনও অব্যাহত আছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা