× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনসাফ বারাকাহ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৯ পিএম

ইনসাফ বারাকাহ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন অভিনয়শিল্পী সংঘের সদস্যরা

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি  রাজধানীর নিকেতনে চুক্তি স্বাক্ষর করেন হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনের পক্ষে জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্স এন্ড ফাইনান্স) মো. মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল। 

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, আইন এবং কল্যাণ বিষয়ক সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এ সময় অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ প্রাণ রায় প্রচার সম্পাদক, নূরে আলম নয়ন অর্থ সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, হিমি হাফিজ, সুচনা সিকদার, অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর, ওয়াহিদ ইকবাল মার্শাল, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের , সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো: হিরো মিয়া সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সদস্য ও তাদের পরিবারবর্গ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন বলে নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের কল্যাণ বিষয়ক সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা