× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়ারার জীবনে পার্মানেন্ট ‘শেরশাহ’ সিদ্ধার্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭ পিএম

কিয়ারার জীবনে পার্মানেন্ট ‘শেরশাহ’ সিদ্ধার্থ

অনেক জল্পনা-কল্পনার পর সাত পাকে বাঁধা পড়লেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গতকাল রাতে তাদের চার হাত এক হয়। বিয়েতে মনীশ মালহোত্রের তৈরি আইভরি শেরওয়ানি পরে প্রেমিকার গলায় মালা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে কিয়ারার পরনে গোলাপি রঙের লেহেঙ্গা সেই সঙ্গে সিবুজ হিরের গয়না। বিয়ের ছবি প্রথম পোস্ট করেছেন কিয়ারা নিজেই। রাত ১০টা বাজতেই কিয়ারা তার সোশ্যাল মিডিয়ায় বিয়ের মণ্ডপ থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন।

ছবির সঙ্গে লিখেছেন, 'আব হামারি পার্মানেন্ট বুকিং হো গয়ি হ্যায় যার বাংলা অর্থ এখন আমরা স্থায়ীভাবে পরস্পরের'। আরও লিখেছেন, আমরা আমাদের আগামীর যাত্রায় আপনার আশীর্বাদ এবং ভালোবাসা চাই।'

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত 'শেরশাহ' সিনেমায় কাজ করার সময় এই দুই তারকার মাঝে ঘনিষ্ঠতা বাড়ে। যা রূপ নেয় প্রেমের সম্পর্কে। অতঃপর প্রেমের পাঠ চুকিয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) হিন্দু রীতি মেনে ব্যান্ড বাজা বারাতের সঙ্গে হলো বিয়ে।

তাদের অনুরাগীরা দুজনকে বিয়ের শুভেচ্ছা তো জানিয়েছে, সঙ্গে শুভেচ্ছাবার্তা এসেছে বলিউডের ভেতর থেকেও। অতিথি তালিকায় দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ইশা আম্বানি, করণ জোহর, মীরা রাজপুত ও শাহিদ কাপুর, জুহি চাওলাসহ অনেকে।

১০ দেশের শতাধিক বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেনুতে ছিল ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানী, পঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে ছিল জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ, পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা বরপক্ষের জন্য মসলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা