× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ভারতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৭ পিএম

পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ভারতে

নিজ দেশে বিতর্কিত হয়েও দুনিয়া মাতিয়ে চলেছে পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। এটি নির্মাণ করেছেন সইম সাদিক। চলচ্চিত্রটি এখনও নিজের দেশে মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের মন জয় করেছে। প্রদর্শিত হয়েছে নানা চলচ্চিত্র উৎসবে। এবার প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। আগামী ১০ মার্চ থেকে ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জয়ল্যান্ড’।

পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমসূত্রে জানা গেছে, বেশ কাঠখড় পুড়িয়ে গেল বছরের ১৮ নভেম্বর ‘জয়ল্যান্ড’ পাকিস্তানে মুক্তির মুখ দেখে। তবে প্রথমে ছবির বিষয়বস্তু অত্যন্ত আপত্তিকর দাবি করে পাকিস্তান সরকার এর মুক্তি নিয়ে আপত্তি তুলে। পরে বিশ্বের বিভিন্ন দেশে এর প্রশংসা দেখে সিদ্ধান্ত বদলায় দেশটির সরকার।

সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়ে ব্যাপক প্রশংসিত হয়। ‘জয়ল্যান্ড’-এর হাত ধরেই কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানি সিনেমার অভিষেক হয়।

এবার ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ভারত ছাড়াও ‘জয়ল্যান্ড’ একাধারে স্পেন, আমেরিকা, সুইজারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হচ্ছে। 

‘জয়ল্যান্ড’চলচ্চিত্রের গল্পে উঠে এসেছে পাকিস্তানের লাহোরের একটি সাধারণ পরিবারের কাহিনি, যেখানে পিতৃতন্ত্রই শেষ কথা। সে পরিবারের কর্তা এবং বাকি সদস্যরা পুত্রসন্তানের জন্মের জন্য বিভিন্ন মানত করে থাকেন। কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগেই পরিবারে নেমে আসে ভয়ঙ্কর ‘বিপর্যয়’। সিনেমার প্রধান চরিত্র হায়দারের ভূমিকায় অভিনয় করেছেন আলি জুনেজো। তার বিপরীতে বিবা’র ভূমিকায় রয়েছেন আলিনা খান। দুজনেই পাকিস্তানের চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা