× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে বন্যার্তদের জন্য শাকিবের তহবিল গঠন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২২ ২২:৩১ পিএম

শাকিব খান

শাকিব খান

লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তবে তার মনটা পড়ে থাকে দেশে।সম্প্রতি ছবি নির্মাণের জন্য সম্প্রতি পেয়েছেন সরকারি অনুদানও!

সেসব ছাপিয়ে শাকিব খান সংবাদের শিরোনাম হলেন, সিলেট অঞ্চলের বানভাসি মানুষের জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়ে।

শাকিব খান বার্তা দিয়েছেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও প্রতিনিয়ত খবর পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের মানুষ ভালো নেই। বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় মানুষের পাশে আমি আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

জানা গেছে, নিজের তহবিল থেকেই ইতিমধ্যে বড় দাগের অর্থ প্রদান করেছেন শাকিব খান। তবে এখানেই তিনি থামতে রাজি নন। উদ্যোগে নিয়েছেন সমন্বিত প্রচেষ্টার।

শাকিব বলেন, ‘এতো বড় দুর্যোগে আমার একার পক্ষে তো আর সম্ভব নয়। তাই একটি তহবিল গঠনের কথা ভেবেছি; যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়।’

এই লক্ষ্যে টিম শাকিব খান খুলেছে একটি ইমেইল ঠিকানা- [email protected]। এর মাধ্যমে যোগাযোগ করে দেশ-বিদেশের যে কেউ পাঠাতে পারবেন আর্থ সহায়তা, নানা সরঞ্জাম, ঔষধ বা পণ্য। সেটি বানভাসি মানুষের কাছে পৌঁছে দেবে টিম শাকিব খান।

সবার প্রতি আহ্বান জানিয়ে শাকিব বলেন, ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আমি আহ্বান করছি- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা