× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবার গর্ভপাতের পরও কাজলের ঘুরে দাঁড়ানোর গল্প

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৬:৪৩ পিএম

দুবার গর্ভপাতের পরও কাজলের ঘুরে দাঁড়ানোর গল্প

ভারতের ‍তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি হয়ে জন্ম দিয়েছেন সুপার জুটির। তাদের বেশ কিছু সিনেমা আজও বলিউডপ্রেমীদের অন্তরে জায়গা করে আছে। 
কাজল ভালোবেসে ঘর বেঁধেছেন অভিনেতা অজয় দেবগনের সঙ্গে। তাদের সেই সংসারে আছে দুই সন্তান। তাদের নিয়ে সুখের এক জীবন কাটাচ্ছেন কাজল। 
তবে প্রায়ই তার মন খারাপ হয় জন্ম না দিতে পারা দুই সন্তানের জন্য। যারা তার গর্ভে এসেছিল, কিন্তু পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। কাজল সম্প্রতি হিউম্যানস অব বোম্বে নামে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে জানান, তার দুবার গর্ভপাত হয়েছিল। 
কাজল বলেন, ‘কাভি খুশি কাভি গাম’ ছবির কাজের সময় গর্ভপাতের শিকার হয়েছিলেন তিনি। তার ভাষ্য, ‘‘সময়ের সাথে সাথে আমরা বাচ্চা নেওয়ার পরিকল্পনা শুরু করি। আমি ২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’-এর সময় গর্ভবতী ছিলাম, কিন্তু গর্ভপাত হয়েছিল। আমাকে হাসপাতালে যেতে হয়েছে। ছবিটি মুক্তির পর খুব ভালো করেছে। কিন্তু এটি আমার জন্য সুখী সময় ছিল না।”
তারপরে আরেকটি গর্ভপাত হয়েছিল কাজলের। তিনি বলেন, ‘এটা কঠিন ছিল আমার জন্য। আমি হতাশ ছিলাম। শেষ পর্যন্ত আমাদের নাইসা এবং যুগ জন্ম নিল। আমাদের পরিবার সম্পূর্ণ হলো।’
‘হালচাল’ ছবির সেটে প্রথম দেখা হয় কাজল ও অজয়ের। তখন তারা দুজনেই দুটি প্রেমে মজে ছিলেন। সেই ছবির শুটিং চলাকালে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তাদের আগের প্রেমগুলো ভেঙে গেলে প্রেমে পড়েন কাজল ও অজয়। চার বছর প্রেম করে বিয়ের সিদ্ধান্ত নেন দুই তারকা। 

প্রবা/এলএ/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা