× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রীতম হাসান ও জেফার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৭ এএম

গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রীতম হাসান ও জেফার

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, যার গানে মেতে আছে হাজারো সংগীতপ্রেমী। শত চড়াই-উতরাই পার করে তিনি একজন সফল সংগীত তারকা। গানে নানা রকম ফিউশন যোগ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক হিসেবে।

আসছে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে চমক নিয়ে হাজির হবেন তিনি।

একইভাবে গানের আঙিনায় জেফারও নিজেকে পরিচিত করেছেন। সফট রক ঘরানায় নানা ভাষার গান গেয়ে তিনি তার সংগীত প্রতিভার প্রমাণ রেখে চলেছেন।

গানের দুই তারকা জেফার ও প্রীতমের মধ্যে বন্ধুত্বটা বেশ জমজমাট। এবার দুজনে অংশ নিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে। ফেসবুকে একটি ছবি পোস্ট করে তারই জানান দিলেন তারা। 

প্রীতম পোস্টে লেখেন, ‘টেলিভিশন, ইউটিউবে সব সময় গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান দেখেছি। কখনও ভাবিনি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারব। বিশ্বখ্যাত বিয়ন্সে, টেইলর সুইফট, ম্যাডোনা, দ্য রক, অ্যাডেলের মতো তারকারা আমাদের থেকে মাত্র ৩শ মিটার দূরে ছিল।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা