× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধু ফেরদৌসের দেখা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৮ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

বন্ধু ফেরদৌসের দেখা পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ

দুই বাংলার জনপ্রিয় দুই নায়ক ফেরদৌস ও প্রসেনজিৎ চ্যাটার্জি। নব্বইয়ের দশকের বাংলা সিনেমা মাতিয়েছেন তারা। রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক গল্পের ছবিতে অভিনয় করে বাজিমাত করেছেন দুজন। উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। ফেরদৌস যেমন কাজ করেছেন কলকাতার সিনেমায়, তেমনি বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ অভিনয় করেছেন বাংলাদেশি সিনেমায়।

চলচ্চিত্রের এই আনাগোনায় দুই তারকার বন্ধুত্বটা বেশ পুরোনো। সম্প্রতি কলকাতায় আছেন ফেরদৌস। তিনি খবর পান শুটিং করছেন প্রসেনজিৎ। ছুটে যান দেখা করতে। হঠাৎ বন্ধু ফেরদৌসকে পেয়ে উচ্ছ্বসিত বুম্বাদা।

৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে প্রিয় বন্ধু ফেরদৌসের সঙ্গে ফেসবুকে একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অনেকদিন বাদে হঠাৎ দেখা দোস্ত-এর সাথে। ধন্যবাদ আমার সেটে আসার জন্য।’

পোস্টের পর সেই ছবি নজর কেড়েছে নেটিজেনদের। দুই তারকার ভক্তরা প্রকাশ করছেন তাদের মন্তব্য। জানাচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছা। অনেকে আবার দাবি করলেন, এক সিনেমায় দুই বন্ধুকে দেখতে চান বলে।

এদিকে ফেরদৌসও তার ফেসবুকে ছবি পোস্ট করে লিখলেন, ‘প্রসেনজিৎ আমার প্রিয় বুম্বাদা... কতদিন পর দেখা হলো... অনেক কথা, অনেক আড্ডা, অনেক হাসি, কত স্মৃতি... লাভ ইউ বুম্বাদা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা