× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শারমিন আঁখির শারীরিক অবস্থার উন্নতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৯ পিএম

শারমিন আঁখির শারীরিক অবস্থার উন্নতি

ছোটপর্দার অভিনেত্রী শারমিন আঁখিকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তরিত করা হয়েছে। শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় ১০ দিন ধরে আগুনে দগ্ধ হয়ে ভর্তি অভিনেত্রী। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। কথা বলছেন শারমিন। শুক্রবার শারীরিক অবস্থার আচমকা অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

অভিনেত্রীর স্বামী রাহাত কবির বলেন, সকালে কিছুটা ভালোবোধ করায় আঁখিকে এইচডিইউতে নিয়ে আসা হয়। আর একটু ভালো হলেই কেবিনে নিয়ে আসা হবে। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে। কথাও বলতে পারছে। আগে আইসিইউতে কিছুটা কথা বলেছিল, কিন্তু সেটা সামান্য। তেমন বোঝাও যেত না। তবে সে নিজেই জানিয়েছে, এখন ভালোবোধ করছে। একদমই অল্প ও আস্তে কথা বলছে।

কয়েকদিন আগে কবির জানিয়েছিলেন, এখনও কিছুটা ঝুঁকি রয়েছে। তবে সোমবারের পর এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস।

শনিবার (২৮ জানুয়ারি) মিরপুরের একটি শুটিং বাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন এই অভিনেত্রী। সেদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই ভর্তি আছেন তিনি।

সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। এরমধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে প্লাজমা দিতে হয়েছে। প্রায় ১০ দিন পর অবশেষে আশার আলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা