× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার হলিউডের সিনেমায় সুপারহিরো আল্লু অর্জুন!

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৫:১১ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৫:২০ পিএম

এবার হলিউডের সিনেমায় সুপারহিরো আল্লু অর্জুন!

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন। তার সিনেমা মানেই প্রেক্ষাগৃহে কোটি দর্শকের ভিড়। ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় থাকেন তার ছবির জন্য। সর্বশেষ তিনি ‌‘পুষ্পা’ দিয়ে দুনিয়া মাতিয়েছেন। অনেকেই অপেক্ষায় আছেন এ অভিনেতা বলিউডের সিনেমায় কাজ করবেন। 

তবে তার আগেই এলো হলিউডের সিনেমার খবর। জানা গেল, অভিনেতাকে হলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। 

পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেল। সেখানে বলা হয়েছে, ‘হলিউডে কাজ করার প্রস্তাব পেয়েছেন আল্লু অর্জুন। বেশ নামি একজন পরিচালক তাকে প্রস্তাবটি দিয়েছেন। 

সম্প্রতি অভিনেতা একটি কাজে নিউইয়র্ক যান। সেখানে থাকতেই এ সিনেমার প্রস্তাব পেয়েছেন আল্লু। 

ছবিটির ব্যাপারে একটি মিটিংও হয়েছে। সবকিছু ঠিক থাকলে একটি সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে আল্লুকে। তবে এ বিষয়ে অভিনেতা এখনও মুখ খোলেননি। কিন্তু খবরটি তার ভক্তদের মধ্যে বেশ উত্তেজনার জন্ম দিয়েছে।

এদিকে ‘পুষ্পা : দ্য রুল’ ছবির শুটিং শিগগিরই শুরু করবেন আল্লু অর্জুন। সিনেমাটি পরিচালনা করবেন সুকুমার। প্রযোজনা করছে প্রোডাকশন হাউস ‘মিথ্রি মুভি মেকার্স’। এতে আরও আছেন রাশমিকা মান্দানা, মালায়লাম তারকা ফাহাদ ফাসিল। 


প্রবা/এলএ/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা