× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৭ পিএম

নতুন সিনেমায় জ্যোতিকা জ্যোতি

বড়পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এবার তিনি ভক্ত-অনুরাগীদের নতুন খবর নিয়ে হাজির হলেন। সম্প্রতি ‘আগুনের পাখি’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন পরিচালক আউয়াল চৌধুরী। 

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তিনি জানান, পরিচালক আউয়াল চৌধুরী একটা উপন্যাস থেকে ‘আগুনের পাখি’ সিনেমাটি নির্মাণ করছেন।

তিনি আরও বলেন, শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি। শুটিং হবে ময়মনসিংহ ও ঢাকায়। খুব শিগগির সব আপডেট জানানো হবে। 

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা