× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামিতে বিয়ন্সের ইতিহাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

গ্র্যামিতে বিয়ন্সের ইতিহাস

জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের ইতিহাস গড়লেন । গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে চারটি গ্র্যামি জিতেছেন। এবারের আসরে তার চাইতে বেশি পুরস্কার আর কেউ জিততে পারেনি। এ নিয়ে ক্যারিয়ারে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এই তারকা। এর মধ্য দিয়ে জর্জ সলতির ৩১ গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল অনুষ্ঠান শুরু হয় লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় রোববার বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টা)। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেন। 

এবারের আসরের শুরুতেই সেরা ড্যান্স রেকর্ডিং ও সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে দুটি গ্র্যামি জিতে ইতিহাস তৈরির কাছে পৌঁছে যান বিয়ন্সে। এতে তার গ্র্যামির সংখ্যা দাঁড়ায় ৩০-এ।  এরপর সেরা আর অ্যান্ড বি গান ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে আরও দুটি গ্র্যামি জিতে গড়েন নতুন ইতিহাস। 

৩১টি গ্র্যামি জিতে ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যামি জয়ের রেকর্ডটি এতদিন নিজের দখলে রেখেছিলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ যন্ত্রসঙ্গীত পরিচালনাকারী জর্জ সলতি। ২০ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ডটি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ভেঙে দিলেন বিয়ন্সে।

গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসরে ড্যান্স রেকর্ডিং ক্যাটাগরিতে 'ব্রেক মাই সোল' গানের জন্য, আর অ্যান্ড বি পারফরম্যান্স ক্যাটাগরিতে 'প্লাস্টিক অফ দ্য সোফা' গানের জন্য, সেরা আর অ্যান্ড বি গান ক্যাটাগরিতে 'কাফ ইট' গানের জন্য ও সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম ক্যাটাগরিতে 'রেনেসা' অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন বিয়ন্সে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা