× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেম নিয়ে মুখ খুলবেন পূজা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম

প্রেম নিয়ে মুখ খুলবেন পূজা

চারদিকে শোরগোল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে পূজা চেরির সম্পর্কের গুঞ্জনে। অনেকে দাবি করেন, দুই তারকা বিয়েও করে ফেলেছেন। শাকিবের সঙ্গে থাকতে পূজার আমেরিকার ভিসা পাওয়া নিয়েও কম জল ঘোলা হয়নি। যদিও শাকিব খান এ বিষয়গুলো উড়িয়ে দিয়েছেন গুজব দাবি করে।

তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন অনুমতি ছাড়া তার নামে কোনো মিথ্যে তথ্য ছড়ালে। এবার জানা যাবে পূজার বক্তব্য। প্রেম, বিয়ে, আমেরিকার ভিসা সবকিছু নিয়ে মুখ খুলবেন এ নায়িকা। আরটিভির সাপ্তাহিক আয়োজন গ্ল্যামারের অতিথি হয়ে এসব গুঞ্জনের জবাব দেবেন তিনি।

আরটিভির বিনোদন সংবাদভিত্তিক সাপ্তাহিক নতুন অনুষ্ঠান গ্ল্যামারের প্রথম অতিথি হিসেবে উপস্থিত হবেন পূজা চেরি। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কনিকা। প্রযোজনায় আছেন দীপু হাজরা। পূজা চেরি বলেন, ‘এই অনুষ্ঠানের প্রথম অতিথি হিসেবে থাকতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে। একটি অনুষ্ঠানের প্রথমবার অতিথি হওয়াটাও অনেক আনন্দের।’

আলোচনায় উঠে আসবে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘নাকফুলের কাব্য’র শুটিংয়ের স্মৃতি। সুখ-দুঃখের গল্প। পূজা আরও জানাবেন তার সৌন্দর্যের আসল কারণ। কীভাবে নিজেকে ফিট রেখেছেন সে বিষয়েও আলোচনা করবেন এই অভিনেত্রী। আলোচনার একপর্যায়ে তিনি কথা বলবেন, শাকিব খানের সঙ্গে লংড্রাইভে যাওয়া ও ডিনারের বিষয় নিয়ে। এ ছাড়াও আলোচনায় থাকবে যুক্তরাষ্ট্রের ভিসার বিষয়টিও। 

সম্প্রতি থাইল্যান্ডে শুটিং করে আসা জোভানের সঙ্গে পূজার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ নেতিবাচক আলোচনার জন্ম দেয়। সেসব ছবির ব্যাখ্যাও জানাবেন তিনি। আড্ডায় উঠে আসবে অনেক অজানা কথা।

সাপ্তাহিক অনুষ্ঠান ‘গ্ল্যামার’র প্রচার হবে প্রতি সোমবার বিকাল ৫টায় আরটিভির পর্দায়। পূজার পর্বটি দেখা যাবে আজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা