× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমান্টিক গানে মাহফুজ-বুবলী, সিনেমা আসবে ঈদে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৮ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫ পিএম

রোমান্টিক গানে মাহফুজ-বুবলী, সিনেমা আসবে ঈদে

আগামী ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মাহফুজ আহমেদ-বুবলী জুটির প্রথম ছবি ‘প্রহেলিকা’। শনিবার ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা ক্লাবে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ শিরোনামে ছবির একটি গানের শুভ মুক্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান ছবির পরিচালক চয়নিকা চৌধুরী।

অনুষ্ঠানে চয়নিকা চৌধুরী বলেন, ‘প্রেম মানেই হচ্ছে না পাওয়ার অনুভূতি। পুরো জীবনটাই রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা৷ এমন ধাঁধা নিয়েই অর্পা ও মনার প্রেম কাহিনী হচ্ছে প্রহেলিকা।’

তিনি আরও বলেন, “একটি সুন্দর কন্টেন্টের পেছনে যখন এত শ্রম দেওয়া হয়, সে কন্টেন্ট মানুষের পছন্দ না হওয়ার সুযোগ থাকে না। দর্শক যেহেতু গল্প পছন্দ করে; আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে প্রহেলিকা দেখবে এবং পছন্দ করবে।”

পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা