× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ফ্রেমে তারা চারজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫ পিএম

এক ফ্রেমে তারা চারজন

তাদের বন্ধুত্বের শুরু থিয়েটার থেকেই। এখন প্রত্যেকেই ব্যস্ত ছোটপর্দা ও সিনেমায়। তবে কথায় আছে- মঞ্চের নিয়ন আলোয় অভিনয়ের স্বাদ একবার মনে গেঁথে গেলে তা ছেড়ে দূরে থাকা মুশকিল। অভিনেতা আখম হাসান, চঞ্চল চৌধুরী, শামীম জামান ও জয়রাজের বেলায় ঘটেছে ঠিক তা-ই।

তিনজনই বিখ্যাত নাট্যদল আরণ্যকের সঙ্গে যুক্ত আছেন বহুদিন ধরে। তবে টিভি নাটক ও সিনেমায় ব্যস্ততার কারণে আরণ্যকের হয়ে মঞ্চে তাদের সচরাচর দেখা যায় না। বিশেষ উপলক্ষ পেলে মঞ্চের নিয়ন আলোয় ফিরে আসেন তারা। থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমিতে আরণ্যক নাট্যদলের ৫০ বছর উদযাপন হচ্ছে ২৭ জানুয়ারি থেকে। সেখানে ৩১ জানুয়ারি আরণ্যক মঞ্চস্থ করে নাটক ‘রাঢ়াং’। যেখানে এ চারজন অভিনেতাকে মঞ্চে বিভিন্ন চরিত্রে দেখা যায়। প্রদর্শনীর আগে ক্যামেরায় এভাবেই ফ্রেমবন্দি হন এ চার তারকা। আর ছবিটি ফেসবুকে পোস্ট করেন চঞ্চল চৌধুরী। উল্লেখ্য, আরণ্যকের উৎসব শেষ হচ্ছে আজ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা