× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী নচিকেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৪ এএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩২ পিএম

অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী নচিকেতা

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। সে কারণে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে তার শো।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাটে শো করার কথা ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি অনুষ্ঠানে।

এদিন সড়কপথে গাড়িতে কলকাতা থেকে বীরভূম যাওয়ার কথা ছিল নচিকেতার। কিন্তু শারীরিক অসুস্থতার জেরে ৩৫০ কিলোমিটার পথ গাড়িতে যেতে পারবেন না বলে জানান নচিকেতা নিজেই। আয়োজকদের নিজের অসুবিধার কথা জানালে তারাও সব রকমভাবে শিল্পীর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

ভিডিওবার্তায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন নচিকেতা। তবে ঠিক কী রকম অসুস্থ, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। শিল্পীর চোখেমুখে অসুস্থতার ছাপ দেখা গেছে। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে নচিকেতা বলেন, ‘৩ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতার কারণে রামপুরহাটে আসতে পারছি না। কারণ এ মুহূর্তে গাড়ি করে ৩৫০ কিলোমিটার যাওয়ার মতো অবস্থায় নেই আমি।’

তিনি আরও যোগ করেন, ‘ডাক্তার আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আমি চাই, আপনাদের অনুষ্ঠান সফল হোক। আমি কথা দিচ্ছি, পরেরবার আপনাদের ওখানে গিয়ে মনোরঞ্জন করব।’

ভিডিওটি দেখে উদ্বিগ্ন ভক্তরা। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা