× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুলপ্রয়াণ দিবসে ‘বনের পাপিয়া’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ১৫:০৪ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২২ ১৭:০৬ পিএম

নজরুলপ্রয়াণ দিবসে ‘বনের পাপিয়া’

মানবতার জয়গানে, দ্রোহে ও প্রেমে, মানুষের মনে তিনি জাগিয়েছেন অদম্য আশার বাণী। তিনি লিখেছেন, ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ তিনি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি। উপন্যাসে, কবিতায় ও গানে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন।

বিদ্রোহী এই কবির প্রয়াণ দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে বিশেষ নাটক, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান--যা প্রচার হবে ২৭ আগস্টের অনুষ্ঠানমালায়। 

বিশেষ নাটক ‘বনের পাপিয়া’ বিটিভিতে প্রচার হবে ২৭ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে এটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনা করেছেন শাহজামান মিয়া। এতে রমলা চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। আরও আছেন খায়রুল আলম সবুজ, জয়রাজ, শিরিন আলম প্রমুখ। পাখির প্রতি প্রেম, পাখির প্রতি ভালোবাসা এ গল্পের মূল লক্ষ্য। গল্পে উল্লিখিত পাখিটি রমলার কাছে এসেছে ঐশ্বরিকভাবে। রমলা ভাবছে বৃন্দাবন থেকেই এ পাখির আবির্ভাব। রমলা ও পাখির প্রেম ঠিক রাধা-কৃষ্ণের ভালোবাসার প্রতীক। রমলা তার স্বামীর চেয়েও পাখিটিকে বেশি ভালোবাসে, তাই স্বামীর মন খারাপ। একপর্যায়ে তার স্বামী পাখিটিকে বনে ফেলে দিলে রমলা সংসার ত্যাগ করে ঈশ্বরের কাছে চলে যাওয়ার জন্য নদীতে ডুব দেয়। রমলার মনে হয়, ওটা পাখি ছিল না; পাখিটি ছিল ঈশ্বর।

এ ছাড়া বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’ প্রচার হবে সকাল ৯টায়। সংগীত, আলোচনা ও সাক্ষাৎকারের সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা’ প্রচার হবে সকাল ১০টা ১০ মিনিটে। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচার হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’ প্রচার হবে বিকাল ৫টা ৩৫ মিনিটে।

প্রবা/এলএ/এমজে/এমআই 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা