× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশ্বিক ট্যুরে বিয়ন্সে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪১ পিএম

বৈশ্বিক ট্যুরে বিয়ন্সে

সংগীত তারকা বিয়ন্সে নোলস ভক্তদের জন্য রয়েছে দারুণ খবর। এই তারকা শিল্পী শুরু করছেন ওয়ার্ল্ড ট্যুর। আগামী মঙ্গলবার যুক্তরাজ্যে কনসার্ট দিয়ে শুরু হবে তার বৈশ্বিক ট্যুর।

এদিকে এ সংবাদে টিকিটের জন্য যুক্তরাজ্যে হুমড়ি খেয়ে পড়েছেন বিয়ন্সেভক্তরা। জানা গেছে, গত সপ্তাহে কনসার্টের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। যুক্তরাজ্যে মোট পাঁচটি কনসার্ট করবেন এই তারকা শিল্পী। এরপর ১০ মে সুইডেনে রয়েছে তার শো। এক সপ্তাহ পর অস্ট্রেলিয়ার কার্ডিফে হবে পরবর্তী কনসার্ট।

বিয়ন্সের কনসার্টে যে অনুগামীদের টিকিট নিয়ে বিড়ম্বনা হবে, তা অনুমিত ছিল। গত সপ্তাহে দুবাইয়ে বিয়ন্সের একটি কনসার্টের আয়োজন করা হয়। কিন্তু শনিবার রাতে দুবাইয়ের এক নতুন সাত তারা হোটেল-রিসোর্ট আটলান্টিস রয়্যালে এক ঘণ্টার লাইভ কনসার্টের জন্য ২৪ মিলিয়ন ডলার হাঁকিয়ে বসেন বিয়ন্সে।

‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্যমতে, আয় ও সম্পদের নিরিখে মার্কিন মুলুকে মহিলাদের মধ্যে ৫২তম স্থানে রয়েছেন বিয়ন্সে নোলস। বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করে মোটা পারিশ্রমিক হাঁকিয়ে রীতিমতো অর্থের পাহাড়ে বসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পাশাপাশি ইউটিউবসহ অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে বছরে অন্তত ৩ হাজার কোটি টাকার বেশি আয় করেন। কিন্তু অতীতের সব রেকর্ড এ কনসার্ট দিয়ে ভেঙে দিয়েছেন এই মার্কিন গায়িকা। আর ওই কনসার্টের জন্য ২ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক ঝুলিতে ভরেছেন মিউজিক সেনসেশন। বিয়ন্সের লাইভ পারফরম্যান্সের সাক্ষী হতে পেরেছেন শুধু তারকা হোটেলটিতে থাকা অতিথিরাই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা