× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শর্ত মেনে আজ মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫১ এএম

শর্ত মেনে আজ মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

সব বাধা পেরিয়ে আজ মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ সিনেমাটি। যেহেতু একটি সত্য ঘটনা কেন্দ্র করে সিনেমাটি নির্মিত তাই তা সর্বসাধারণের প্রকাশ্যে আসার পক্ষেই থাকছেন আদালত। তবে জুড়ে দিয়েছেন একটি শর্ত।

শর্ত জুড়ে দেওয়ার কারণ হলো, ওই সন্ত্রাসী হামলায় নিহত দুই মেয়ের পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি স্থগিত চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন। যেহেতু এ হামলা একটি পাবলিক ইস্যু ছিল, তাই সর্বসাধারণের জ্ঞাতার্থে পারিবারিক বিষয়টি এখানে কার্যকর নয় বলে তাদের আবেদন মঞ্জুর করেননি আদালত।

পৃথিবীতে ঘটে যাওয়া একটি সন্ত্রাসী হামলা নিয়ে পর্দায় কোনো ছবি বানানো হলে সেই হামলায় ভিকটিমের প্রাইভেসির অধিকার লঙ্ঘিত হয় কি না এবং ওই ভিকটিমের অবর্তমানে সেই অধিকার তার নিকটাত্মীয়দের ওপর বর্তায় কি নাএ প্রশ্ন ঘিরে আলোচিত মামলাটি ভারতে কার্যত এক নজিরবিহীন আইনি বিতর্ক শুরু করেছিল।

তবে আদালত মনে করেন, ঘটে যাওয়া ভয়ংকর সেই ট্র্যাজেডিকে কোনো সিনেমায় ফুটিয়ে তুললে তা ব্যবসায়িক দিক নয়, বরং মানবিক দিকটিই বেশি গুরুত্ব পায়। আদালতে হামলাটি গুরুত্ব পেলেও সে হামলায় নিহত দুই পরিবারের কথাও বিবেচনায় রাখেন দিল্লি হাইকোর্ট।

২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ওপর ভিত্তি করে নির্মিত ফারাজ। হনসল মেহতা পরিচালিত ফারাজের মুক্তি স্থগিত হচ্ছে নাএ কথা স্পষ্ট করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

নতুন ভারতীয় এ সিনেমাটি মূলত বাংলাদেশের ঢাকায় ২০১৬ সালে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ওপর ভিত্তি করে নির্মিত। নেটদুনিয়ায় সিনেমাটির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে এসেছে একের পর এক বাধা।

এ কারণে সিনেমাটিতে একটি শর্ত দেওয়া হয়েছে। সিনেমার শুরুতে বিবৃতি দিতে হবে যে, এ ছবিতে ব্যবহৃত যাবতীয় আক্রমণ-দৃশ্য এবং ঘটনা পুরোপুরি কাল্পনিক। এ শর্ত মেনেই ভারতে মুক্তি পেতে চলেছে আলোচিত ছবি ফারাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা