× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবার কাছে আফরান নিশোর প্রশ্ন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ০১:৫৬ এএম

আপডেট : ২৬ আগস্ট ২০২২ ১৩:১৯ পিএম

সবার কাছে আফরান নিশোর প্রশ্ন

‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা কেন? কেন প্রদর্শনী বন্ধের আইনি নোটিস? কেন তিন বছর ধরে আটকে আছে ‘শনিবার বিকেল’ সিনেমাটি? কেন চলচ্চিত্র নির্মাণে এত শর্ত, বাধা ও প্রতিবন্ধকতা? এসব প্রশ্ন সামনে নিয়ে প্রতিবাদমুখর দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষ। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা রিপোটার্স উইনিটিতে ‘বাংলা চলচ্চিত্র বা কনটেন্টে সেন্সরশিপের খড়গ : গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।

সেখানে উপস্থিত থেকে স্বাধীনতা নিয়ে কাজ করতে পারেন না বলে আক্ষেপ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। 

তিনি বলেন, ‘আমরা শিল্পী মানুষ, সমাজের নানা চিত্র তুলে ধরে কাজ করব, এটাই স্বাভাবিক। কিন্তু স্বাধীনভাবে কাজের পরিবেশটা পাই না। এটা করা যাবে না, ওটা করা যাবে না৷ একের পর এক প্রতিবন্ধকতা।’

আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, আপনারা বলে দিন আমি বা আমরা কী করতে পারব। আমি না খুব কনফিউজড হয়ে যাই যে আমার কী করা উচিত। প্লিজ, শিল্পের জায়গাটিকে এভাবে ছোট করে আনবেন না।

আজকের এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্মাতা মোরশেদুল ইসলাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, পিপলু আর খান, অমিতাভ রেজা, গিয়াসউদ্দিন সেল, মোস্তফা সরয়ার ফারুকী, নিয়ামুল মুক্তা, অভিনেত্রী শম্পা রেজা, আফসানা মিমি, জয়া আহসান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি, অভিনেতা জাহিদ হাসানসহ চিত্রনাট্যকার ও টেকনিশিয়ানরা৷ 

প্রবা/এলএ/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা