× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমল হাসানের ‘বিক্রম’ ভাঙল বাহুবলী-২’র রেকর্ড

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২২ ২২:১২ পিএম

কমল হাসানের ‘বিক্রম

কমল হাসানের ‘বিক্রম

ভারতীয় চলচ্চিত্র তারকা কমল হাসানের নতুন সিনেমা ‘বিক্রম’ বক্স অফিসে শোরগোল ফেলেছে। মুক্তি পাওয়ার দুই সপ্তাহ পেরুতে না পেরুতেই আয়ের রেকর্ড গড়েছে এই সিনেমা। সেইসঙ্গে তামিলনাড়ু রাজ্যে বক্স অফিসে ‘বাহুবলী ২’ সিনেমার গড়া রেকর্ড ভেঙেছে।

রোববার ইনডিয়া টাইমস জানায়, ‘বিক্রম’ সিনেমার মাধ্যমে ১০ বছরের বিরতি কাটিয়ে আবার রূপালি পর্দায় উপস্থিত হয়েছেন দক্ষিণী সিনেমার তারকা কমল হাসান। ভক্তরা তার এই নতুন সিনেমাকে দারুণভাবে গ্রহণ করেছে। মুক্তি পাওয়ার ১৬ দিনের মাথায় সিনেমাটি ৩০০ কোটি রুপি আয় করেছে।

সিনেমাটি ৩ জুন মুক্তি পাওয়ার পর রোববার পর্যন্ত শুধু তামিলনাড়ু রাজ্যেই ১৫০ কোটি রুপি আয় করেছে, যা ‘বাহুবলী ২’ সিনেমার আয়কে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে।

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ তামিলনাড়ুতে ১৪৬ কোটি রুপি আয় করেছিল।

লোকেশ কানাগারাজ রচিত ও পরিচালিত ‘বিক্রম’ অ্যাকশনধর্মী সিনেমা। এতে মুখ্য ভূমিকায় কমল হাসান ছাড়াও আছেন ফাহাধ ফাসিল ও ভিজয় সেথাপাথি। রোলেক্সের ভূমিকায় স্বল্প সময়ের জন্য পর্দায় দেখা মিলবে আরেক দক্ষিণী তারকা সুরিয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা