× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫২ পিএম

এবার কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’

গেল বছরের জুলাই মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা। গল্প, নির্মাণশৈলি আর ইয়াশ-মিম-রাজদের অভিনয়ের ম্যাজিকে ছবিটি সুপারহিট হয়। এ ছবির হাত ধরে বহুদিন পর মেগা হিট সিনেমার মুখ দেখল ঢালিউড। টানা পাঁচ মাসের বেশি সময় ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। 

দাপটের সঙ্গে চলেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার মতো দেশেও। তবে ‘পরাণ’ মুগ্ধতা থেকে বঞ্চিত ছিলেন কানাডায় বসবাসরত বাঙালিরা। তারা অনেকদিন ধরেই ছবিটির নির্মাতা-শিল্পীদের কাছে সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়ে আসছিলেন, যেন কানাডায় মুক্তি দেওয়া হয়। পরিবেশনাজনিত জটিলতায় এতদিন তা সম্ভব হয়নি।

অবশেষে কানাডায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’। আগামী ৩ ফেব্রুয়ারি কানাডার ১২টি শহরের সিনেমা হলে মুক্তি পাবে এটি। নির্মাতা রায়হান রাফি খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২ শহরের ১২টি থিয়েটার হলে দেখা যাবে ‘পরাণ’। দ্বিতীয় সপ্তাহে আরও দুটি নতুন শহর যুক্ত হওয়ার কথা রয়েছে। সেখানে ছবিটি পরিবেশনা করছে বায়স্কোপ।

‘পরাণ’ নির্মিত হয়েছে বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যাকাণ্ডের ঘটনার ছায়া অবলম্বনে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। এছাড়াও আছেন রোজী সিদ্দিকী, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা