× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৮ এপ্রিল আসছেন ঐশ্বরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৪ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৮ পিএম

২৮ এপ্রিল আসছেন ঐশ্বরিয়া

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ২০২৩ সালটি স্বপ্নের মতো কাটতে যাচ্ছে। সেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছে বালিউড বাদশা শাহরুখ খানের হাত ধরে। তার ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। সব রেকর্ড ভেঙে নতুন করে লিখছে ইতিহাস। এ বছর দর্শক বিগ বাজেটের আরও কিছু সিনেমা উপহার পেতে যাচ্ছেন। তার মধ্যে ‘পনিয়িন সেলভান-২’ অন্যতম। দক্ষিণ ভারতের এ সিনেমার অন্যতম আকর্ষণ বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটির প্রথম পর্বে অভিনয় দিয়ে দর্শকের মন রাঙিয়েছেন তিনি। এরপর থেকেই তার ভক্তরা প্রতীক্ষায় আছে দ্বিতীয় পর্বে। কথা ছিল ‘পিএস-২’ মুক্তি পাবে এপ্রিলে। 

প্রখ্যাত নির্মাতা মণি রত্নম পরিচালিত সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখও জানা গেল এবার। ছবিটি মুক্তি পাবে আসছে ২৮ এপ্রিল। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, ‘পনিয়িন সেলভান-২’ প্রায় ভারতের হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার টিকিট ‘অ্যাইএমএক্স’-এর মাধ্যমে এপ্রিল মাসের শুরু থেকেই অনলাইনে পাওয়া যাবে। অগ্রিম কেনা যাবে ছবিটির টিকিট। 

প্রথম পর্বের মতো ‘পনিয়িন সেলভান-২’-এর দ্বিতীয় পর্বের গল্পে উঠে আসবে দক্ষিণ ভারতের পরাক্রমশালী রাজরাজ চোলের গল্প। যেখানে তার জীবনের বীরত্ব ও অবদানের গল্প তুলে ধরা হবে। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই দক্ষিণের দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা শুরু হয়ে গেছে। 

‘পনিয়িন সেলভান-২’ সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে আছে সুবাসকারনের ‘লাইকা প্রোডাকশন’। লাইকা ভারতীয় ফিল্ম স্টুডিওগুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। যারা বেশকিছু বিগ বাজেটের সিনেমা ইতোমধ্যে মুক্তি দিয়েছে। তার মধ্যে ‘পনিয়িন সেলভান’-এর প্রথম পর্ব মুক্তি দিয়েছিল তারা। 

ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে এবারেও দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার ভিক্রমকে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তৃষ্ণা কৃষ্ণান, ঐশ্বরিয়া লক্ষ্মী, কার্থী, জ্যায়াম রাবীসহ অনেকে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা