× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীপার সঙ্গে আলাদিন মীর সাব্বির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

 দীপার সঙ্গে আলাদিন মীর সাব্বির

ভিন্ন ধরনের গল্প নিয়ে এবার ছোটপর্দায় জুটি হয়ে আসছেন অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী দীপা খন্দকার। এক ঘণ্টার একটি প্যাকেজ নাটকে দেখা যাবে তাদের। নাটকের নাম ‘আলাদিন’। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন মীর সাব্বির।

ইতোমধ্যেই নাটকের শুটিং শেষ হয়েছে। চলছে ডাবিংয়ের কাজ। কবে নাগাদ নাটকটি মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না নির্মাতা-অভিনেতা সাব্বির। তবে জানালেন, নাটকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। 

‘আলাদিন’নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে অভিনেতা সাব্বির বলেন, ‘এটি একটি ভিন্ন ধাঁচের গল্প, যেটি লিখেছেন আমিরুল ইসলাম অরুণ। নাটকের শুটিং আমরা শেষ করেছি। কমেডি ধাঁচের এই নাটকে দর্শকের জন্য কিছু মেসেজ থাকবে।’ 

নাটকের গল্প নিয়ে সাব্বির আরও বলেন, আমাদের সঙ্গে ‘আলদিন’- এর পরিচয় দীর্ঘদিনের। আরব্য রজনীর রূপকথার জনপ্রিয় চরিত্র এটি। তবে আমার এই গল্পে এ যুগের স্মার্ট আলাদিনকে উপস্থাপন করা হয়েছে। যেখানে আমি ‘আলাদিন’চরিত্রে আর দীপা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করব। তিন শিশুশিল্পীকে দেখা যাবে নাটকটিতে, যাদের অভিনয় সবার মন ভরাবে বলে মনে করি আমি।

এদিকে ‘রাত জাগা ফুল’সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মীর সাব্বির। সিনেমায় তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও ছিলেন। মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত ২০২১ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় সাব্বির ছাড়া আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ এবং ফজলুর রহমান বাবু।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা