× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁধের সঙ্গে কমলের ১৩ বছরের যুদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১২:৪২ পিএম

কাঁধের সঙ্গে কমলের ১৩ বছরের যুদ্ধ

বাংলাদেশের ব্যান্ড মিউজিকে আইকন তিনি। স্টেজে তার গিটার বাজানো দেখে আশি থেকে নব্বইয়ের দশকে দেশের অনেক তরুণ গিটার হাতে তুলে নেন। তার মতো হওয়ার স্বপ্ন নিয়ে গিটার কাঁধে তুলে নিয়েছেন। তবে লিড গিটারিস্ট হিসেবে তার বিকল্প আজও আসেনি এ দেশে। তিনি জনপ্রিয় মেটাল ব্যান্ড ওয়ারফেজের  ইব্রাহিম আহমেদ কমল। দলটির তিনি প্রতিষ্ঠাকালীন সদস্যও।

সেই ১৯৮৪ সাল থেকে কাঁধে গিটার নিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন। ভারী এই যন্ত্রটা কাঁধে নিয়ে দিনের পর দিন হাজার হাজার কনসার্ট করেছেন। মন খারাপের খবর হলো, কমলের যে কাঁধের ওপর কয়েক দশক ধরেই ভরসা করে এগিয়েছে ওয়ারফেজ, যে কাঁধে রাখা লিড গিটারের তালে মেতেছে তরুণ প্রজন্ম সেই কাঁধে এখন ব্যথার যন্ত্রণা! এই শিল্পী জানান, প্রায়ই কাঁধের জটিলতায় পড়তে হয় তাকে। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে শোয়ে ফিরলেও আবার ফিরে আসে ইনজুরি। দীর্ঘ ১৩ বছর ধরে এভাবে কাঁধের ইনজুরি নিয়েই চলছেন কমল। তিনি বলেন, ‘ইনজুরিটা এখন অনেকটাই নিত্যদিনের সঙ্গীর মতো হয়ে গেছে।’

নিজের ভয়ংকর এই অভিজ্ঞতা জানিয়ে ভবিষ্যৎ গিটারবাদকদের পরামর্শও দিলেন কমল। বলেন, ‘শোল্ডার ইনজুরিটা আমাকে ১৩ বছর ধরে ভোগাচ্ছে। ৩৭ বছর ধরে স্টেজ পারফর্ম করায় শোল্ডারের ওপর অনেক ধকল গেছে। কখনও যদি মিউজিক বন্ধ করে দিতে হয় এই শোল্ডার ইনজুরি হবে অন্যতম কারণ। তাই পারফর্মিং মিউজিশিয়ান, বিশেষ করে লিড গিটার ও বেজ গিটার বাদকদের জন্য আমার অনুরোধ থাকবে, অবশ্যই নিজেদের মেরুদণ্ডের যত্ন নেবেন। কারণ গিটার এবং বেজ অনেক ভারী যন্ত্র। একবার কোনো শারীরিক সমস্যা হয়ে গেলে ফিজিওথেরাপিতেও সম্পূর্ণভাবে উপশম হবে না।’

ওয়ারফেজ বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা করে ১৯৮৪ সালের ৬ জুন। প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ইব্রাহিম আহমেদ কমল ব্যান্ডটির সঙ্গে আছেন তখন থেকেই। গিটার বাজানোর পাশাপাশি এখন তিনি গিটারশিক্ষক হিসেবেও বেশ পরিচিত। তার হাত ধরে এ প্রজন্মের অনেক গিটারিস্ট ক্যারিয়ার শুরু করেছেন, খ্যাতিও পেয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা