× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিক্রম ভেদা’র টিজার দেখেই হতাশ দর্শক, ট্রলের মুখে হৃত্বিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ২০:৩৪ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ২২:৪৯ পিএম

‘বিক্রম ভেদা’র টিজার দেখেই হতাশ দর্শক, ট্রলের মুখে হৃত্বিক

হৃত্বিক রোশন একেবারেই বিজয় সেতুপতির ওজি ভেদার চরিত্রে মানানসই নন। তাকে ভেদার চরিত্রে ভালো লাগছে না। এমন মন্তব্যে ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। দক্ষিণ ভারতের ‘বিক্রম ভেদা’ রিমেক হয়েছে বলিউডে।
২৪ আগস্ট প্রকাশ পেয়েছে টিজার। এরপর থেকেই চলছে ছবিটি নিয়ে সমালোচনা। তবে সবারই বিরক্তি যেন হৃত্বিককে নিয়ে। 
টিজারে হৃত্বিক রোশন এবং সাইফ আলি খানের এক ঝলক দেখা মিলেছে। বিক্রম ভেদার টিজার মুক্তি পেতেই একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করে। হৃত্বিক রোশন একেবারেই বিজয় সেতুপতির ওজি ভেদা চরিত্রে মানানসই নন। অনেকে এমন মন্তব্য করেন। 
কেউ কেউ আবার বিক্রম ভেদার টিজার হৃত্বিক রোশনের এই সিনেমার টিজার নিয়ে নাখোশ দর্শকদের একাংশ।
তবে অনেকে হৃত্বিকের প্রশংসাও করেছেন। তাদের ভাষ্য, রিমেক হলেও ছবিতে হৃত্বিক নিজের মতো করে নতুনত্ব এনে কাজ করেছেন। 
পুষ্কর এবং গায়ত্রী পরিচালিত এই ছবিতে রাধিকা আপ্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবিটি খুব শিগগিরই সিনেমা হলে মুক্তি পাবে।
ছবিতে গ্যাংস্টার রূপে হৃত্বিক এবং পুলিশ অফিসার হয়ে হাজির হবেন সাইফ আলি খান। দুই তারকার অ্যাকশন দেখতে তাদের ভক্তরা মুখিয়ে আছেন।

প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা