× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও আসছে জেমসের নতুন গান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ২০:০২ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ২০:১৭ পিএম

আবারও আসছে জেমসের নতুন গান

প্রায় এক যুগের বিরতি কাটিয়ে গত রোজার ঈদে ভক্তদের নতুন গান উপহার দিয়েছেন উপমহাদেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস। সেই গান বেশ আলোচনায় এসেছিল। এবার আরও একটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

বুধবার (২৪ আগস্ট) তথ্যটি নিশ্চিত করেছেন জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি বলেন, আবার নতুন গান নিয়ে আসছেন গুরু। গানটি প্রকাশ হওয়ার সময়কাল এখনও চূড়ান্ত হয়নি। মাসখানেক পর সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

গত ঈদে জেমস তার সবশেষ মৌলিক গান ‘আই লাভ ইউ’ উপহার দেন। মূলত ভক্তদের উদ্দেশ করে গানটি গেয়েছেন জেমস। তাদেরই করেছেন উৎসর্গ। গানের কথামালাতেও আছে ভক্তদের সঙ্গে ভালোবাসা ও উদযাপনের ছাপ। 

প্রসঙ্গত, দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য--‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সবকিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

প্রবা/এলএ/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা