× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শায়লা হয়ে ফিরছেন মিথিলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩৩ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৩৩ পিএম

শায়লা হয়ে ফিরছেন মিথিলা

আলোচিত ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’ দিয়ে আলোচনায় আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের লোকাল ভাষা ও কিছু পাঞ্চলাইন দিয়ে এ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন নাসির উদ্দিন খান। আবারও সেই চরিত্র নিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। এবার সিরিজের নাম ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এবার এ সিরিজের চমক রাফিয়াত রশিদ মিথিলা। তাকে এখানে শায়লা চরিত্রে দেখা যাবে।

এই চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ‘বেশ ইন্টারেস্টিং গল্প সিরিজটির। আর শায়লা চরিত্রটিও ইন্টারেস্টিং। এই চরিত্রের অনেকগুলো লেয়ার আছে, শেপ আছে। যেগুলো প্রথমে দেখলে মনে হবে খুব সাধারণ হাউস ওয়াইফ, কিন্তু তা নয়। তার ভেতর অনেক গল্প আছে। কাজ করে আনন্দ পেয়েছি। আশা করছি দর্শক সিরিজটি উপভোগ করবেন।’

মিথিলা আরও বলেন, ‘নাসির ভাই অসাধারণ অভিনেতা। এখন পর্যন্ত ওনার যা যা কাজ দেখেছি, প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ। সহশিল্পী হিসেবেও দারুণ। আমরা প্রতিটি সিনের আগে আলাপ করেছি। একে অপরকে গাইড করেছি।’

শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে উঠে আসবে চট্টগ্রামের ইয়াবাসম্রাট অ্যালেন স্বপন থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূলহোতা হয়ে ওঠার জার্নি। ৬ পর্বের সিরিজের শুটিং হয়েছে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। পরিচালক বলেন, ‘সিন্ডিকেট করার সময় ভাবিনি অ্যালেন স্বপন চরিত্রটা এত জনপ্রিয় হবে। নাসিরের ক্রেডিট যে, তিনি চরিত্রটিকে ভিন্নমাত্রা দিয়েছেন। তিনি অনেকে ভেবেচিন্তে কাজ করেন। সেই সঙ্গে অনেক দিন আগে থেকে মিথিলার সঙ্গে কাজের অভিজ্ঞতা। অভিনয়ে মিথিলা নিজেকে অনেক উন্নত করেছেন। তার এমন চমৎকার পরিবর্তনে আমি সারপ্রাইজড। সেই সঙ্গে এই সিরিজের সঙ্গে যারা যুক্ত আছেন সবাই অনেক ভালো করেছেন।’

এতে মিথিলা ও নাসির উদ্দিন খান ছাড়া আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণসহ আরও অনেকেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা