× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবরাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন প্রীতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১২:৫৩ পিএম

যুবরাজের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন প্রীতি

বলিপাড়ায় ‘ডিম্পল কুইন’ হিসেবে পরিচিত তারকা অভিনেত্রী প্রীতি জিনতা। নব্বইয়ের দশকের এই তারকা অসংখ্য ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। যদিও এখন সিনেমায় তিনি নিয়মিত নন। তবে ব্যক্তিজীবন নিয়ে তিনি সব সময় থাকেন আলোচনায়। বেশ কয়েক বছর আগে ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটে। এবার সেই পুরোনো প্রেমের ব্যাখ্যা দিলেন প্রীতি জিনতা নিজেই।

এমনিতে ঠোঁটকাটা হিসেবে প্রীতি জিনতার নামডাক আছে। বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ কিংবা ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তবে তাকে সব সময় যুবরাজ সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন তিনি।

ভারতীয় ক্রিকেট লিগ-আইপিএলে পাঞ্জাব কিংসের স্বত্বাধিকারী প্রীতি জিনতা। তিনি প্রথম অভিনেত্রী যিনি মালিক হিসেবে এই লিগের ট্রফি জয়ের স্বাদ পান। প্রীতির দল পাঞ্জাব কিংসে খেলতেন যুবরাজ সিং। সে সময় এই ক্রিকেটারের ক্রেজও ছিল চোখে পড়ার মতো। তার প্রেমে হাবুডুব খেয়েছেন বলিউডের অনেক তারকা অভিনেত্রী। সেগুলো নিয়ে ছড়িয়েছিল নানানরকম মুখরোচক সংবাদ। তবে প্রীতি জিনতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন বলিউডে যেন ঝড় তুলেছিল। বিভিন্ন ভারতীয় সংবাদ সংস্থা সে সময় দাবি করে, প্রীতি ও যুবরাজ ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন। তবে সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতি বলেন, ‘যুবরাজের সঙ্গে এমন সংবাদ আমাকে বেশ অবাক করেছিল। আমি ব্যক্তিগত ব্যাপারগুলো নিজের মধ্যে রাখতে পছন্দ করি। তবে যখন প্রেমের বিষয়টি সামনে এলো, তা আমাকে ভীষণভাবে ক্ষুব্ধ করেছে।

পাঞ্জাব কিংসে খেলার কারণে যুবরাজের সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। ঠিক যেমনটা হয়েছিল ব্রেট লির সঙ্গেও। রাখিবন্ধনের আমন্ত্রণে আমি ও ব্রেট লি মিলে যুবরাজের বাসায় গিয়েছিলাম সে সময়। সেখানে যুবরাজ ও ব্রেটলিকে রাখি পরিয়ে দিই।’

এমন বক্তব্যে প্রীতি দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের অবসান ঘটালেন- এমনটাই মনে করছেন ভক্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা