× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১২ দিন টেকা বিয়েতে পামেলা পেলেন ১০৬ কোটি টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম

১২ দিন টেকা বিয়েতে পামেলা পেলেন ১০৬ কোটি টাকা

হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের বিয়ে ও বিচ্ছেদ যেন এক সুতোয় গাঁথা। এখন পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন এ অভিনেত্রী। তার চেয়েও বড় কথা কোনও বিয়ের স্থায়িত্ব একবছরের বেশী টেকেনি। সর্বশেষ বিয়েও দুই সপ্তাহের বেশী স্থায়ী হয়নি।

সম্প্রতি পামেলা অ্যান্ডারসন ও প্রযোজক জন পিটার্সের ঘর মাত্র ১২ দিনেই ভেঙ্গে যায়। তবে প্রাক্তন স্ত্রীর জন্য ভালোবাসা মোটেই কমেনি জনের। নিজের উইলে পামেলার জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার মূল্য ১০৬ কোটি।

দুজনের জানাশোনা ছিল দীর্ঘদিনের। ১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন বছর ১৯-এর কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। হঠাৎ বিয়ের প্রস্তাব আসে জনের কাছে। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা পামেলাই।

অবশ্য সেসময় অন্য নারীর বাগদত্ত ছিলেন পিটার্স। তবে পামেলার হাতছানি উপেক্ষা করতে পারেননি ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’ ছবির এই প্রযোজক। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সারেন পামেলা-পিটার্স। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। পামেলা ও জনের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।

পামেলা অবশ্য জনসমক্ষে জনকে আইনিভাবে বিয়ে করার কথা স্বীকারও করেননি। পরে বলেছিলেন, ‘জন আর আমার বন্ধুত্ব সারা জীবনের।’ এবার সেই বন্ধুই পামেলার জন্য নিজের উইলে রেখে যাচ্ছেন ১০৬ কোটি টাকা। বিয়েতে থাকাকালীন সময়েও পামেলার বড় অঙ্কের আর্থিক ঋণ পরিশোধ করেছিলেন জন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা