× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবকিছু আল্লাহর ওপরই ছেড়ে দিয়েছেন প্রভা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৩:৫২ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২২ ১৪:৩৫ পিএম

সবকিছু আল্লাহর ওপরই ছেড়ে দিয়েছেন প্রভা

দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজেকে নিভৃতচারী হিসেবেই প্রতিষ্ঠা করেছেন গেল কয়েক বছরে। অভিনয় করেন, ঘরে ফেরেন। আড্ডা বা গণমাধ্যমে তাকে দেখা যায় না। কোনো অনুষ্ঠানেও সচরাচর তার দেখা মেলে না। 

তবে প্রভা নিয়মিত থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনো ফেসবুকে কখনো বা ইন্সটাগ্রামে তিনি নিজের নানা উপলব্দির কথা প্রকাশ করে থাকেন।

বুধবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। আর তার ক্যাপশনে লেখেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন। 

আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

হঠাৎ কোন উপলব্দিতে এই পোস্ট প্রভার? এমন প্রশ্ন করছেন তার অনেক অনুরাগীরা। তবে প্রভার কাছ থেকে এর কোনো উত্তর মেলেনি। 

প্রবা/এলএ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা