× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না আথিয়া-রাহুলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৬:১০ পিএম

মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না আথিয়া-রাহুলের

বলিউডে চলতি বছরের আলোচিত বিয়ে ছিলো সুনীল শেঠি তনয়া অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেট তারকা কে এল রাহুল। গত ২৩ জানুয়ারি বিয়ে পিঁড়িতে বসেছেন তারা। ইতোমধ্যে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি দেখে ফেলেছেন ভক্তরা। সুনীলের খান্ডালার খামারবাড়িতেই বিয়ের আয়োজন হয়। নবদম্পতিকে নিয়ে দর্শক মহলে কৌতূহলের শেষ নেই। কী লেহঙ্গা পরলেন? কে কী উপহার দিল? এমন নানা প্রশ্নে জর্জরিত তারা।

এখন অনেকরই প্রশ্ন, তা হলে মধুচন্দ্রিমার জন্য কোথায় যাচ্ছেন আথিয়া এবং রাহুল? যদিও সেই উত্তরও অনেকেরই জানা। প্রথমে শোনা গিয়েছিল, যুগলে কোনও নির্জন দ্বীপে যাচ্ছেন। কিন্তু এখন খবর বেরিয়েছে, এই মুহূর্তে মধুচন্দ্রিমার সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। তারা এখনই কোথাও ঘুরতে যাচ্ছেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফি। তাই দলের সঙ্গে প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়বেন রাহুল। এ ছাড়াও রয়েছে আইপিএল-এর প্রস্তুতি। অন্য দিকে, আথিয়াও ব্যস্ত হয়ে পড়বেন তার নতুন ইউটিউব চ্যানেলের কাজে৷

প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় রীতিনীতি অনুযায়ী বিয়ে করেন আথিয়া-রাহুল। হালকা গোলাপি শেরওয়ানিতে দেখা যায় ক্রিকেট তারকাকে। পাত্রী আথিয়ার পরনে ছিল আইভরি লেহঙ্গা। মেয়ে-জামাইয়ের সাত পাক ঘোরার মুহূর্তে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুনীল। কেঁদে ফেলেন মেয়ের জীবনের এমন এক মুহূর্তে। তবে সেটি ছিল আনন্দাশ্রু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা