× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন ববি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩ ১৯:৪৭ পিএম

শুটিংয়ে অসুস্থ হয়ে পড়লেন ববি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সারা বছর সিনেমার কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। তবে এবার সিনেমার শুটিংয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিনি। সে কারণে শুটিংয়ের মাঝপথে ঢাকায় ফিরে আসতে হয়েছে তাকে। 

গত ১৬ জানুয়ারি থেকে ‘মেঘনা কন্যা’ সিনেমার শুটিং শুরু হয় বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে। সেখানে শুটিংয়ের সময় বুকে ব্যথা, মাথা ব্যথা ও কাশি হয়। পরে বরিশাল শহরে ফিরে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরে আসেন। এরপর হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন নিউমোনিয়ায় আক্রান্ত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ববি তার অসুস্থতার কথা জানিয়ে বলেন, ‘আমার কাজিন বোন আমাকে দেখতে এসেছে এবং সে ছবি তোলার জন্য জোর করেছে। সাধারণত আমি অসুস্থ হলে কখনও ছবি তুলি না বা আপলোড করা পছন্দ করি না। তবে এখন আমি সত্যিই দুঃখবোধ করছি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। গত এক সপ্তাহ ধরে মোটেও ভালো নেই আমি। এ কারণে কারো ফোন রিসিভ করতে পারছি না। সুস্থ হওয়ার পরে শিগগির দেখা হবে, ইনশাআল্লাহ।’

এদিকে অভিনেত্রী আরও জানান, জ্বর, কাশি ও মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ রেখে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই আমি। ধুলাবালি বা বাতাসে একদম থাকা যাবে না বলে পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায়ও ফেরার পরামর্শ দেন। পরে পরিচালকের সঙ্গে কথা বলে ঢাকায় চলে আসি গত ২১ জানুয়ারি।

‘বিজলী’ নায়িকা আরও জানিয়েছেন, ঢাকায় ফিরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। তারপর থেকে বিশ্রামে রয়েছেন। মাঝে মাঝে নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে বলেও জানিয়েছেন ববি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা